• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

ভিওডি বাংলা ডেস্ক    ২ আগস্ট ২০২৫, ১১:১৩ এ.এম.
গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের অগ্নিকাণ্ড-ছবি সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে অবস্থিত সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, শনিবার সকাল ১০টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। মাত্র তিন মিনিটের মধ্যে, সকাল ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ধাপে ধাপে আরও ১০টি ইউনিট সেখানে যোগ দেয়।

তবে এখনো আগুন লাগার সঠিক কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উত্তরায় মার্কেটে হামলা: ৭০০ জনকে আসামি করে মামলা
উত্তরায় মার্কেটে হামলা: ৭০০ জনকে আসামি করে মামলা
ঢাকা–১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি নিয়োগ
ঢাকা–১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি নিয়োগ
উত্তরায় মধ্যরোতে উত্তেজনা, পরিকল্পিত কিনা তদন্ত করছে পুলিশ
উত্তরায় মধ্যরোতে উত্তেজনা, পরিকল্পিত কিনা তদন্ত করছে পুলিশ