• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী পদ্মা সেতুর নিচ থেকে মাটি সরানো বন্ধ, গাছ লাগানো হবে: সেতুমন্ত্রী পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্ক, বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করলেন ডিএসসিসি প্রশাসক পল্লবীতে গোলাগুলি, সন্ত্রাসী ‘টান আকাশ’ গ্রেপ্তার আ’লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি আজ

ভিওডি বাংলা ডেস্ক    ২ আগস্ট ২০২৫, ১১:২৪ এ.এম.
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বাইপাস সার্জারির জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরীক্ষায় তার হৃদযন্ত্রে পাঁচটি ব্লক শনাক্ত হয়।

শনিবার (২ আগস্ট) সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল, নায়েবে আমিরসহ দলের শীর্ষস্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণ শেষে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন প্রাথমিক পরীক্ষায় বড় কোনো জটিলতা না পাওয়া গেলেও চিকিৎসকরা ধারণা করেছিলেন তিনি ডিহাইড্রেশনে ভুগেছেন।

দুই দিন বিশ্রামের পর তিনি রংপুর, খুলনা ও মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে অংশ নেন। কিন্তু পরে আবারও অসুস্থ হয়ে পড়লে বুধবার তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। তখন হৃদপিণ্ডে ব্লক রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

তার শারীরিক অবস্থার বিবেচনায় গঠিত মেডিকেল বোর্ড তাকে বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছিল। তবে তিনি দেশের বাইরে না গিয়ে দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। সাধারণ মানুষের মধ্যে দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা তৈরি করতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
ছাত্রদলের ধাওয়ায় আওয়ামী লীগের মশাল মিছিল পণ্ড
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক