• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
সাতক্ষীরায় নির্বাচনী নিরাপত্তা জোরদার, সব ভোটকেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে নামাজের সময়সূচি - ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ওবামাকে নিয়ে বিতর্কিত ভিডিও সরাল হোয়াইট হাউস, ক্ষমা চাইবেন না ট্রাম্প আজ শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ, এক নজরে সংশোধিত সূচি একটি ভোটই পারে ন্যায়বিচার নিশ্চিত করতে: জামায়াত আমির যৌথ অভিযানে ৩৬৮ জন গ্রেপ্তার, উদ্ধার ৫১টি অবৈধ অস্ত্র রাশিয়ার শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা গুলিবিদ্ধ দুর্নীতি দমনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা বিএনপির গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করবে বিএনপি পাকিস্তানে শিয়া মসজিদে বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

কলকারখানা বন্ধের জন্য সরকার দায়ী নয় : শ্রম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক    ২ আগস্ট ২০২৫, ০৪:০৯ পি.এম.
কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, কিছু কিছু লোক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকাপয়সা এদিক-ওদিক করার জন্য। যারা ব্যাংকঋণ নিয়েছে, দেশ থেকে টাকা পাচার করেছে, শ্রমিকদের টাকাপয়সা দিতে পারছে না, তারা দেশ থেকে পালিয়ে আছে। সে কারণে কিছু কারখানা বন্ধ। কারখানা বন্ধের জন্য সরকার দায়ী না।

শনিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তাবিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কারখানা ভালোভাবে চলার কারণে সাত থেকে আট শতাংশ রপ্তানি বেড়েছে। ভালো মালিকরা দেশে রয়েছেন, তারা শ্রমিকদের দেখভাল করছেন। ভালো ব্যবসা করছেন।

শ্রমিকদের আন্দোলন নিয়ে তিনি বলেন, শ্রমিকদের দাবি-দাওয়ার শেষ নেই। আন্দোলন করতেই পারে। যে কেউ তার দাবি নিয়ে রাস্তায় নামতেই পারে। আমারও দাবি আছে, আমিও রাস্তায় নামতে পারি।

শ্রমিক সংগঠনের নির্বাচন নিয়ে তিনি বলেন, একজন নির্বাচনে জিতলে সারাজীবন থাকতে চান, যা এর আগে স্বৈরাচার সরকারের সময় দেখেছেন। আশা করি, এই প্র্যাকটিসগুলো চলমান থাকবে না। নির্বাচনের মাধ্যমে ভালো প্রতিনিধি উঠে আসার প্র্যাকটিস চালু হবে।

উপদেষ্টা বলেন বলেন, শ্রমখাতের উন্নয়নে আমাদেরকে সকল স্টেকহোল্ডারদের সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। প্রত্যেক শ্রমিকের অধিকার রয়েছে শোভন কর্মপরিবেশে কাজ করার এবং দিনশেষে নিরাপদে ও সুস্থভাবে ঘরে ফেরার। আমাদেরকে তা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শ্রমখাতের উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং গবেষণাভিত্তিক নীতিনির্ধারণে কাজ করে যাচ্ছে সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান। সম্মেলনের সভাপতিত্ব করেন কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) ওমর মো. ইমরুল মহসিন।

সম্মেলনে অন্যদের মধ্যে আইএলওর টেকনিক্যাল স্পেশালিস্ট (লেবার ইন্সপেকশন অ্যান্ড ওএসএইচ) মি. রন জনসন, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভিন, লেফটেন্যান্ট কর্নেল (অব.) প্রফেসর ড. রেহানা খানমসহ শ্রমখাত সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার
ইইউ নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে সংখ্যালঘু নেতাদের বৈঠক
ইইউ নির্বাচনি পর্যবেক্ষক দলের সঙ্গে সংখ্যালঘু নেতাদের বৈঠক
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন