• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে : জিলানী

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২ আগস্ট ২০২৫, ০৬:১৭ পি.এম.
শেয়ার করুন 0
ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে : জিলানী

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, পতিত সরকার ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে। দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে সারা দেশের ক্যাডারদের জড়ো করে প্রশিক্ষণ দিচ্ছে। যা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।

শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে নেত্রকোণার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এস এম জিলানী বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসে জনগণের ওপর পাথরের মতো বসেছিল। দেশে বাকস্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এদেশের ছাত্র-জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। স্বৈরাচারের পতন হলেও দেশে এখনো জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র ফিরে আসেনি।

তিনি আরও বলেন, ফ্যাসিজম যাতে আর কোনোভাবেই দেশে ফিরে আসতে না পারে তার জন্য তারেক রহমান স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্নার সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এম জি মাসুম রাসেল ও ড. মফিদুল আলম খান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল আলম সবুজসহ জেলা ও উপজেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক, সদস্য সচিবরা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক