• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

সাংবাদিক বশির হোসেন খানকে প্রাণনাশের হুমকি, ডিআরইউ'র নিন্দা


প্রকাশ:  ৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক 


ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) স্থায়ী সদস্য, রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) সদস্য ও দৈনিক জনবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি বশির হোসেন খানকে প্রাণনাশের হুমকির ঘটনায় নিন্দা জানিয়েছে ডিআরইউ।

শনিবার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বশির হোসেনের উপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।

হুমকির ঘটনায় বশির হোসেন খান রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি জিডিতে উল্লেখ করেন, শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ১২টায় রিকশায় করে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যাওয়ার সময় বিজয় নগর নাইটেঙ্গেল মোড় থেকে কিছু সামনে পৌছালে অজ্ঞাত ৫/৬ জন হঠাৎ রিকশার গতিরোধ করে তাকে উত্তেজিত কণ্ঠে গালাগাল ও রিকশা থেকে নামতে বলে। পরিচয় জানতে চাইলে হামলাকারীরা তাকে ধরে টানাটানি করে এবং সঙ্গে থাকা ব্যাগ ধরে টেনে রিকশা থেকে ফেলে দেয়। এসময় খুন-জখমের হুমকি দিতে থাকে এবং বলেন, তিনি (বশির হোসেন) আর কোনো দিন সিদ্ধিরগঞ্জ যেন না যান, ওই এলাকার ডিপিডিসি নিয়ে নিউজ করলে জানে মেরে ফেলারও হুমকি দেয়। তিনি ও রিকশা চালক আতঙ্কিত হয়ে ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়। তখন অজ্ঞাত সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

এ বিষয়ে বশির হোসেন খান বলেন, ডিপিডিসির দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তথ্যবহুল সংবাদ করায় তারাই অজ্ঞাত সন্ত্রাসীদের পাঠিয়ে আমার জান-মালের ক্ষতি করার চেষ্টা করছে। এরপর থেকে তিনি ও তার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভূগছেন।

মামুন/ভিওডি বাংলা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)।ছবি: ভিওডি বাংলা
সংবাদ প্রকাশের পর সাংবাদিক এইচ আর শফিক গ্রেপ্তার
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
ছবি: সংগৃহীত
যেভাবে জন্ম নেয় একটি সংবাদ