• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় বক্তব্য শুরু

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩ আগস্ট ২০২৫, ১২:৫২ পি.এম.
শেয়ার করুন 0
শেখ হাসিনা-ছবি সংগৃহীত
শেখ হাসিনা-ছবি সংগৃহীত

জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানি শুরু হয়েছে।

রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শুনানি শুরু হয়। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহাম্মদ মোহিতুল হক।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার সূচনা বক্তব্যে বলেন, ‍‘আজকের দিনটি ঐতিহাসিক।’ শুনানির আগে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। পুরো বিচারপ্রক্রিয়া ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

মামলার অন্য দুই আসামি হলেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হওয়ার আবেদন করলে ট্রাইব্যুনাল তা গ্রহণ করেছে, শর্তসাপেক্ষে তিনি সম্পূর্ণ সত্য প্রকাশ করতে সম্মত হয়েছেন।

উল্লেখ্য, গত ৭ জুলাই অভিযোগ গঠনের আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল। সেই শুনানিতে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অব্যাহতির আবেদন করেন। বর্তমানে আবদুল্লাহ আল-মামুন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে