• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার: মিষ্টি জান্নাত

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ৩ আগস্ট ২০২৫, ০১:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
মিষ্টি জান্নাত-ছবি সংগৃহীত
মিষ্টি জান্নাত-ছবি সংগৃহীত

আলোচিত নায়িকা মিষ্টি জান্নাতের বাবা মো. মকবুল হোসেন মারা গেছেন ৩০ জুলাই। মৃত্যুর তিন দিন পর বাবাকে নিয়ে আবেগঘন এক ফেসবুক পোস্ট দিয়েছেন এ নায়িকা। জানালেন, তার সব শক্তি শেষ হয়ে গেছে।

শনিবার (২ আগস্ট) লেখা এই পোস্টে মিষ্টি বলেন, ‘আজ এতিম আমি। কেউ আর আমাকে আব্বু বলে ডাকবে না। কেউ বলবে না যে বাবু তুমি কই! আমার সব শক্তি শেষ হয়ে গেছে। বাবাকে দিন-রাত দেখার ব্যস্ততা নেই। নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার। আমার আর কেউ থাকল না।’

নায়িকা আরও লিখেছেন, ‘আব্বু আর আম্মুকে নিয়ে আমার পৃথিবী ছিল। আর এই দিনে যারা যারা পাশে ছিলেন সবার কথা স্মরণ থাকবে। সব কিছুর বিনিময়ে বাবাকে যদি ফিরে পেতাম।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে সিনেমায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। যদিও সাম্প্রতিক সময়ে সিনেমার কোনও খবরে না থাকলেও নানান বিষয়ে তিনি খবরের শিরোনাম হচ্ছেন নিয়মিত।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান