• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে : সামান্তা

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৩ আগস্ট ২০২৫, ০৮:২৭ পি.এম.
শেয়ার করুন 0
সমাবেশে বক্তব্য দিচ্ছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ছবি: ভিওডি বাংলা
সমাবেশে বক্তব্য দিচ্ছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। ছবি: ভিওডি বাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, “বাংলাদেশের ইয়াজিদ” হিসেবে পরিচিত শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে। তাকে দেশের মাটিতে এনে জনগণের আদালতে উপস্থাপন করে অপরাধের যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে।

রোববার (৩ আগস্ট) জাতীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার লক্ষ্যে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমাদের এই গণঅভ্যুত্থান গড়ে উঠেছে শিক্ষা ও কর্মসংস্থানের সংকটকে কেন্দ্র করে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষা ও চাকরির কাঠামো ধ্বংস হয়েছে।’
সামান্তা শারমিন আরও বলেন, ‘আজ আমরা যুদ্ধের আহ্বান জানাচ্ছি—শিক্ষা হবে সর্বজনীন ও সবার অধিকার। এই শিক্ষাব্যবস্থা আমরা প্রতিটি মানুষের জন্য নিশ্চিত করব।’

সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘কোনো হুমকি-ধমকিতে আমরা পিছিয়ে যাব না। জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে এসেছে। আমরা এতদিন কথা বলেছি, এবার সময় এসেছে মাঠে কাজের।’

তিনি জানান, দলের আহ্বায়ক ও সদস্য সচিব যে দিকনির্দেশনা দেবেন, তা বাস্তবায়নে দলের নেতাকর্মীরা প্রস্তুত। “প্রয়োজনে আমরা জীবন দিতেও প্রস্তুত।”

তিনি আরও বলেন, ‘এলাকায় এনসিপির কর্মীদের ভয় দেখানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। কিন্তু রূপসা থেকে পাথরিয়া—এনসিপির কোনো কর্মীর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমরা রাজনৈতিকভাবে জবাব দেব।’

তিনি উপস্থিত জনতাকে আশ্বস্ত করে বলেন, ‘ভয় পাবেন না। এনসিপির আন্দোলন ও আদর্শ কেউ থামাতে পারবে না। আমাদের স্বপ্ন একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের—সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়াই চালিয়ে যাব।’

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক