• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

আস সাওয়ীক পুষ্টিতে ভরপুর

  লাইফস্টাইল
প্রকাশ:  ৪ আগস্ট ২০২৫, ০২:০৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঐতিহ্যবাহী একটি খাবার আস-সাওয়ীক। সাওয়ীক আরবি শব্দ, বাংলাতে ছাতু বলা হয়। আস-সাওয়ীক মানে হলো ছাতুর লাড্ডু। খাবারটিতে রয়েছে পুষ্টির বিশাল ভাণ্ডার যা সামান্য উপকরণে তৈরি! এটি ফাইবার, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন এবং অন্যান্য খনিজ পদার্থে সমৃদ্ধ, যা হজমে সহায়তা করে, ওজন নিয়ন্ত্রণ করে এবং শক্তি প্রদান করে।

কীভাবে তৈরি করবেন আসুন জেনে নেওয়া যাক -

উপকরণ
১. গম বা বার্লির ময়দা (ছাতু) ১ কাপ
২. খেজুর ২ কাপ
৩. দুধ ৫ টেবিল চামচ
৪. মাখন বা ঘি ২ টেবিল চামচ
৫. বাদাম গুড়া, তিল, নারকেল গুঁড়া, কোকো পাউডার সব ১ টেবিল চামচ করে

প্রস্তুত প্রণালি
প্রথমে ময়দা ভেজে নিন হালকা আঁচে, যতক্ষণ না বাদামি রং ধারণ করে। খেয়াল রাখতে হবে ভাজার সময় যেন পুড়ে না যায়। খেজুর থেকে বীজ বের করে কেটে দুধ বা পানির সঙ্গে মিশিয়ে ব্লেন্ডারে পেস্ট তৈরি করে নিন। এবার একটি পাত্রে ভাজা ময়দা, খেজুর পেস্ট মাখন, মিশিয়ে নিন। মিশ্রণটি ছোট ছোট বলের মতো গড়িয়ে নিন। বলগুলোর উপর শুকনো নারকেল, তিল অথবা কোকো পাউডার দিয়ে টপিংস দিয়ে প্রলেপ দিন। এরপর পরিবেশন করুন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: এআই দিয়ে তৈরি
ফাইবার-ম্যাক্সিং নাকি ডায়েট?
ছবি: সংগৃহীত
অজান্তেই মানসিক চাপ বাড়াচ্ছে এই ৫ অভ্যাস
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?