• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

মিশরে ‘অন অ্যারাইভাল ভিসা’: বাংলাদেশিদের জন্য কঠিন শর্ত

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ৪ আগস্ট ২০২৫, ০৪:১৫ পি.এম.
শেয়ার করুন 0
অন অ্যারাইভাল ভিসা-ছবি সংগৃহীত
অন অ্যারাইভাল ভিসা-ছবি সংগৃহীত

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসানীতিতে কড়াকড়ি আরোপ করেছে মিশর। বিশেষ করে ‘অন অ্যারাইভাল ভিসা’ গ্রহণে নতুন ও কঠিন শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

সোমবার (৪ আগস্ট) ঢাকায় মিশরীয় দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধুমাত্র তারাই ‘অন অ্যারাইভাল ভিসা’ সুবিধা পাবেন, যাদের কাছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, শেনজেন দেশসমূহ, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান অথবা নিউজিল্যান্ডের যেকোনো একটি দেশের ছয় মাসের বেশি মেয়াদি বৈধ ও পূর্বে ব্যবহৃত ভিসা রয়েছে। এই যাত্রীরা কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে ২৫ মার্কিন ডলারের বিনিময়ে ভিসা নিতে পারবেন।

তবে এই সুবিধা পেতে হলে ইমিগ্রেশন কাউন্টারে ভ্রমণকারীদের অবশ্যই ফেরত টিকিট এবং অন্তত ৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬ লাখ ২৫ হাজার টাকা) সমপরিমাণ বৈধ ব্যাংক ব্যালেন্সের প্রমাণ উপস্থাপন করতে হবে।

এ ছাড়া গালফ অঞ্চলে বসবাসরত বাংলাদেশিরাও নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে এই সুবিধা পাবেন। তবে তাদের ছয় মাসের বেশি মেয়াদি রেসিডেন্ট পারমিট থাকতে হবে এবং তারা দক্ষ পেশায় নিয়োজিত কিনা, সেটিও বিবেচনায় নেওয়া হবে।

দূতাবাস বাংলাদেশি নাগরিকদের পরামর্শ দিয়েছে-যাত্রার পূর্বে ভিসাসংক্রান্ত সব নিয়মকানুন ও নির্দেশনা ভালোভাবে পর্যালোচনা করতে, যাতে যাত্রার সময় কোনো জটিলতা বা বিভ্রান্তির মুখোমুখি না হতে হয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি চিকিৎসক নিহত
গুলিতে নিহত মো. ইয়াছিন। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া
বিদেশি কর্মী কোটা অনুমোদনে বড় পরিবর্তন আনলো মালয়েশিয়া