• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

দেশের গান দিয়ে শুরু হলো ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ৫ আগস্ট ২০২৫, ০২:২৫ পি.এম.
শেয়ার করুন 0
জুলাই পুনর্জাগরণ-ছবি সংগৃহীত
জুলাই পুনর্জাগরণ-ছবি সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘জুলাই পুনর্জাগরণ’-শহীদ জুলাই স্মরণে আয়োজিত দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টা থেকে অনুষ্ঠানস্থলে দর্শনার্থীদের আগমন শুরু হয়। দুপুর ১২টার দিকে সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠানমালা।

শুরুর পরিবেশনায় সাইমুম শিল্পীগোষ্ঠী পরিবেশন করে ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা দেশের গান ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’।

দিনভর অনুষ্ঠানে একে একে মঞ্চে পারফর্ম করবেন বিভিন্ন শিল্পী ও ব্যান্ডদল। দুপুর ২টা ৪০ মিনিটে গাইবেন সায়ান, বিকেল ৩টায় পারফর্ম করবেন ইথুন বাবু ও মৌসুমী।

এছাড়া থাকছে কলরব শিল্পীগোষ্ঠী, চিটাগাং হিপহপ হুড, সেজান ও শুন্য’র পরিবেশনা। মঞ্চ মাতাবে জনপ্রিয় ব্যান্ডদল সোলস, ওয়ারফেজ ও আর্টসেল।

অনুষ্ঠানটি আয়োজন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতায় রয়েছে জাতীয় সংসদ সচিবালয়।

দিনব্যাপী এই আয়োজনে ধর্মীয় বিরতির পাশাপাশি পাঠ করা হবে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’। দর্শকদের জন্য থাকছে ড্রোন-নির্ভর বিশেষ নাট্য-উপস্থাপনাও। অনুষ্ঠান চলবে রাত ৮টা পর্যন্ত।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান