• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

‘পুষ্পা ২’ দেখতে এসে পদদলিত হয়ে নারীর মৃত্যু


প্রকাশ:  ৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মুক্তি পেয়েছে। মুক্তির আগেই এই ছবি ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে ছিল। সুকুমার পরিচালিত এবং আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত এই সিনেমাটি এরইমধ্যে বক্স অফিস দখল নিয়েছে। তবে রয়েছে খারাপ সংবাদও। ছবি মুক্তির আনন্দঘন মুহুর্তে ঘটল বিপত্তি। হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে ছবিটির প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। খবর: টাইমস অব ইন্ডিয়া

ভারতীয় গণমাধ্যমটির সূত্রে জানা যায়, সিনেমাটির প্রিমিয়ারে অভিনেতা আল্লু অর্জুন এবং অন্যান্য সদস্যরা আসার পূর্বে কোনো রকম আইনি ব্যবস্থা ছিল না থিয়েটারের। ফলে অভিনেতারা আসার পর থিয়েটারের ভেতরের যাওয়ার জন্য নেমে আসে জনতার ঢল, এ সময় শ্বাস রোধে অজ্ঞান হয় পড়েন ৩৯ বছরের এই নারী। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় এই নারীর সঙ্গে তার ছেলেও গুরুতর আহত হন, বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বিষয়ে হায়দারাবাদের এক পুলিশ কর্মকর্তা জানান, থিয়েটারটি ছোট ছিল এবং এত বিশাল ভিড় সামলানোর উপযোগী ছিল না।

আরও জানা যায়, নিহত নারীর নাম রেভাথি। পরিবারসহ এসেছিলেন সিনেমাটি দেখার জন্য। ভক্তরা প্রধান অভিনেতা আল্লু অর্জুনের একটি ঝলক দেখতে অতি উৎসাহিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, সে সময় তিনি সেখানে শ্বাস রোধে অজ্ঞান হয়ে যান এবং পরবর্তীতে পদদলিত হয়ে মারা যান বলে এমনটিই ধারণা করা হচ্ছে।

আল্লু অর্জুন এবং রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিটি মুক্তির আগে থেকেই ভারতের বিভিন্ন থিয়েটারে প্রথম সপ্তাহের টিকিট সোল্ড আউট হয়ে যায়। 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান