• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বিশ্বকবিকে শ্রদ্ধা জানিয়ে শফিক তুহিনের রবীন্দ্রসংগীত

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ৬ আগস্ট ২০২৫, ০৩:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নন্দিত গীতিকবি, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন বরাবরই সরব সঙ্গীতাঙ্গনে। নানামাত্রিক গানের পাশাপাশি তিনি বিশেষ দিবস ও বিষয়ভিত্তিক গানেও রাখেন উপস্থিতি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী এবার গাইলেন রবীন্দ্রসংগীত-বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে।

আজ ৬ আগস্ট, বিশ্বকবির ৮৪তম মহাপ্রয়াণ দিবস। এদিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করে শফিক তুহিন কণ্ঠ দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘তুমি রবে নীরবে’-তে। তার সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছেন কণ্ঠশিল্পী বন্নি হাসান। সংগীতায়োজন করেছেন সালমান জেইম।

গানটির ভিডিও চিত্রায়িত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোরম প্রাকৃতিক লোকেশনে। পরিচালনা করেছেন শুভব্রত সরকার। মডেল হিসেবে ছিলেন জান্নাতি লিয়া। ভিডিওতে শিল্পী হিসেবে উপস্থিত রয়েছেন শফিক তুহিন ও বন্নি হাসান দুজনেই।

গানটি প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘শৈশব থেকেই রবীন্দ্রনাথ ও নজরুলের গান শুনে বড় হয়েছি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথকে জানার আগ্রহ বেড়েছে, তার সৃষ্টির প্রতি ভালোবাসাও গভীর হয়েছে। তাই আজকের এই দিনে, গানের মাধ্যমে বিশ্বকবিকে শ্রদ্ধা নিবেদন করেছি।’

তিনি আরও বলেন, ‘গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই বিশ্বাস। বন্নি হাসান খুব ভালো গেয়েছেন, পুরো কাজটি যত্ন নিয়ে করা হয়েছে।’

‘তুমি রবে নীরবে’ আজই প্রকাশিত হচ্ছে শফিক তুহিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

উল্লেখ্য, এর আগে প্রায় ছয় বছর আগে শফিক তুহিন একটি রবীন্দ্রসংগীত প্রকাশ করেছিলেন।

ভিওডি বাংলা/ জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান