• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

জুলাই অভ্যুত্থান: বিএনপির বিজয় র‌্যালিতে লুৎফুজ্জামান বাবর

  জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ:  ৬ আগস্ট ২০২৫, ০৬:২৯ পি.এম.
শেয়ার করুন 0
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ছবি-সংগৃহীত
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ছবি-সংগৃহীত

৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি (ঢাকা বিভাগের জেলা সমূহ) আয়োজিত বিজয় র‌্যালীতে অংশ নিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বুধবার ৫ আগস্ট বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া র‌্যালিতে অংশগ্রহণ করেন তিনি। দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের এসময় তাদের প্রিয় নেতাকে (বাবর) কাছে পেয়ে কুশল বিনিময় ও ছবি তোলার জন্য ছুটে আসতে দেখা গেছে।

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‌্যালি কেবল একটি রাজনৈতিক আয়োজন ছিলো না, ছিলো একটি প্রতিরোধের প্রতীক, ইতিহাসকে ফিরে দেখা এবং ভবিষ্যতের সংকল্প ঘোষণা। নয়াপল্টন থেকে শুরু করে শাহবাগ- কাঁধে ব্যানার, হাতে পতাকা, চোখে আগামীর স্বপ্ন। ঢাকা মহানগর, আশপাশের জেলাসহ বিভাগের নেতাকর্মীরা এসেছেন র‌্যালিতে, একই স্লোগানে, এক বিশ্বাসে।

র‌্যালি পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ হয় নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে। যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির এই মিছিলকে কেবল অতীত স্মরণ নয়, বরং ভবিষ্যতের সিঁড়ি হিসেবে আখ্যায়িত করেন তিনি।  

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক