• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

সাগরিকার জোড়া গোলে জিতল বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ৬ আগস্ট ২০২৫, ১০:০৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ শুভসূচনা করেছে। বুধবার লাওসের ভিয়েনতিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে পরাজিত করেছে স্বাগতিক লাওসকে। বাংলাদেশের সাগরিকা জোড়া ও মুনকি একটি গোল করেন।

প্রথমার্ধের ৩৬ মিনিটে প্রথম গোল করেন সাগরিকা। কর্নার থেকে উড়ে আসা বলে বক্সের মধ্যে লাফিয়ে তিনি হেড করেন। লাওস গোলরক্ষক তা ঠেকাতে পারেননি। সাগরিকার সেই গোলে লিড নিয়ে প্রথমার্ধে ড্রেসিং রুমে ফেরে বাংলাদেশ। 

দ্বিতীয়ার্ধে স্বাগতিক লাওস সমতা আনার চেষ্টা করে। উল্টো মুনকি আক্তারের গোলে ৫৯ মিনিটে পিছিয়ে পড়ে তারা। দ্রুতগতির আক্রমণে মুনকি বক্সের মধ্যে দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে দক্ষতার সঙ্গে ফিনিশিং করেন। এক ডিফেন্ডারকে কাটানোর পর লাওস গোলরক্ষক এগিয়ে আসেন সামনে। এরপর গোলরক্ষকের পাশ দিয়ে সাইড পোস্টের পাশ দিয়ে বল জালে পাঠান মুনকি। 

বাংলাদেশ দুই অর্ধেই দুটি গোল বঞ্চিত হয় ক্রসবারের জন্য। সাগরিকা গোল করার মিনিট তিনেক পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করতে পারত। শিখার দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফেরত আসে। দ্বিতীয়ার্ধে মুনকির গোলের পর আরেকটি আক্রমণে বাংলাদেশের ফরোয়ার্ডের হেড ক্রসবারে লাগলে আবারও গোল মিস হয়। 

ম্যাচের ৮৫ মিনিটে স্বাগতিক লাওস গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রাণী মন্ডল পোস্ট থেকে এগিয়ে ছিলেন। তাই লাওস ফরোয়ার্ডের ফিনিশিং সেভ করতে পারেননি। ম্যাচের বাকি সময় লাওস সমতা আনার সর্বাত্মক চেষ্টা করেছে। চার মিনিটের ইনজুরি সময়ে সংঘবদ্ধ এক আক্রমণে সাগরিকা বক্সের মধ্যে বল পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশিং করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। বাংলাদেশ অ-২০ নারী দল সম্প্রতি সাফ অ-২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে। সেই টুর্নামেন্টের ফাইনালেও সাগরিকা একাই চার গোল করেছিলেন। সেই সাগরিকা দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে গোল করে চলছেন এশিয়ার বড় মঞ্চেও।

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল