• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
নতুন প্রশাসক আরও ৫ সিটি করপোরেশনে মোজতবা খামেনির সন্ধান পেতে কোটি ডলার পুরস্কার ঘোষণা ট্রাম্পের ১৬ জাহাজ চট্টগ্রামে, কাটছে জ্বালানী সংকটের শঙ্কা পরিবহন সেক্টরসহ সকল পর্যায়ের বিশৃঙ্খলা ও ভোগান্তি দূর করতে হবে: শিমুল বিশ্বাস ইরান যুদ্ধের প্রতিবাদে ট্রাম্পের ধর্মীয় কমিশন উপদেষ্টার পদত্যাগ গণপরিবহনে পর্যাপ্ত তেল মিলবে কবে থেকে, যা জানালেন পরিবহনমন্ত্রী ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান জাপান সাগরে পর পর ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে সময় বেঁধে দিল যুক্তরাষ্ট্র সংসদ প্রাঙ্গণে গাছ লাগালেন স্পিকার ও ডেপুটি স্পিকার

সচিবালয়ে আজ উপদেষ্টা পরিষদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ৭ আগস্ট ২০২৫, ০৯:৩৭ এ.এম.
ছবি: সংগৃহীত

সচিবালয়ের নবনির্মিত ভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা গেছে, সচিবালয়ের নবনির্মিত ২০ তলা ভবনের ১ নম্বর ভবনে অবস্থিত সম্মেলন কক্ষে এই বৈঠকে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সূত্র আরও জানায়, বৈঠক শেষে প্রধান উপদেষ্টা সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে পৃথক একটি বৈঠক করতে পারেন। সেখানে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে পারেন বলেও জানা গেছে।

এ উপলক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. নিকারুজ্জামানের স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার আগে ১ ও ২ নম্বর গেট ব্যবহার করে অফিসে উপস্থিত থাকতে হবে।

বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, নবনির্মিত ২০ তলা ভবন-যেখানে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হয়-সেই ভবনের কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টার আগেই নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, উপদেষ্টা পরিষদের সভায় অংশগ্রহণকারী উপদেষ্টা, সিনিয়র সচিব/সচিব এবং আমন্ত্রিত কর্মকর্তাদের সকাল ১০টার আগেই নির্ধারিত নিরাপত্তা পাসসহ ৫ নম্বর গেট দিয়ে সম্মেলন কক্ষে প্রবেশ করতে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া ১ নম্বর ভবনের সামনে, বেজমেন্ট পার্কিং ও আশপাশের এলাকায় কোনো গাড়ি পার্ক করা যাবে না। উপদেষ্টা ও সচিবদের গাড়ি যাত্রী নামিয়ে নিজ নিজ মন্ত্রণালয়ের নির্ধারিত পার্কিংয়ে ফিরে যাবে।

সচিবালয়ে অবস্থানকালে প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে ১ নম্বর ভবনের সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে বলা হয়েছে। একই সঙ্গে উপদেষ্টা ও সচিবদের সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীদের (গানম্যান) সচিবালয়ে প্রবেশ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না
দেশজুড়ে বিতর্ক: খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না
কারিগরি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনে আবদুস সালাম
প্রশিক্ষণের কোনো বিকল্প নেই: কারিগরি প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনে আবদুস সালাম
গণপরিবহনে পর্যাপ্ত তেল মিলবে কবে থেকে, যা জানালেন পরিবহনমন্ত্রী
গণপরিবহনে পর্যাপ্ত তেল মিলবে কবে থেকে, যা জানালেন পরিবহনমন্ত্রী