• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বিপ্লব ‘বেহাত’ হয়ে গেছে : রাশেদ খান

  ভিওডি বাংলা ডেস্ক
প্রকাশ:  ৮ আগস্ট ২০২৫, ০৪:৫০ পি.এম.
শেয়ার করুন 0
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। সংগৃহীত ছবি
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। সংগৃহীত ছবি

জাতীয় বিপ্লবী সরকার গঠিত না হওয়ায় পুরো বিপ্লব ‘হাতছাড়া’ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

শুক্রবার (৮ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খান লেখেন, “আজ ৮ আগস্ট, বিপ্লব বেহাত দিবস! গণঅভ্যুত্থানের পর মানুষের যে স্বপ্ন ছিল, সেটার বাস্তবায়ন হয়নি। অন্তত শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থায় আমূল পরিবর্তন হলে দেশের মানুষ আজীবন এই সরকারকে মনে রাখত। কিন্তু তারা এই দিকে কোন মনোযোগ দেয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও তারা সফল হয়নি।”

তিনি অভিযোগ করেন, “বিপ্লবের পর যেই ধরনের সরকারী আচরণ প্রত্যাশিত ছিল, দেখা গেছে তার সম্পূর্ণ বিপরীত। শুধু হাসিনা ও তার মন্ত্রিসভা পরিবর্তন হয়ে ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টারা এসেছে, তবে কাঠামোগত কিছুই বদলায়নি।”

তিনি আরও বলেন, “নিয়োগ ও পদায়নে কোনো স্বচ্ছতা, জবাবদিহিতা নেই। সচিবালয় থেকে স্থানীয় প্রশাসন পর্যন্ত আগের আওয়ামী সেটআপই বহাল আছে। ঘুষ ও দুর্নীতিও চলছে অব্যাহতভাবে। দৃশ্যমান কোনো সংস্কার এখনো দেখা যাচ্ছে না।”

সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, “এক বছরের হানিমুন পিরিয়ড শেষ, তারা এখন দ্বিতীয় ধাপে। কিন্তু এই এক বছরে কী কাজ করেছে—তার কোনো হিসাব জনগণকে দিয়েছে কি? তারা তো বলেছিল প্রতি মাসে হিসাব দেবে।”

রাশেদ খান দাবি করেন, “জাতীয় বিপ্লবী সরকার গঠন না হওয়ায় জনগণ প্রতারিত ও ধোঁকাবাজির শিকার হয়েছে। জনগণ আর তেমন কোনো বড় পরিবর্তনের স্বপ্নও দেখছে না।”

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো ছবির চেয়ে শক্তিশালী: রাষ্ট্রদূত মুশফিক
ছবি: সংগৃহীত
কখন পোস্ট করলে বাড়বে ভিউ?
ছবি: সংগৃহীত
‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, ৫০ টাকা পিস’