• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শরিকদের সঙ্গে কথা বললেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক    ৮ আগস্ট ২০২৫, ০৪:৫৭ পি.এম.
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে যোগ দেন ১২ দলীয় জোট, সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির শীর্ষ নেতারা।

শুক্রবার (৮ আগস্ট) বাদ জুমা গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে আসেন যুগপৎতের শরিকরা।

এ সময়  উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সূচনা বক্তব্যে বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছ। আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত আমীরের সেই উপদেষ্টাকে অব্যাহতি, নিয়োগ পেলেন মীর আহমাদ
জামায়াত আমীরের সেই উপদেষ্টাকে অব্যাহতি, নিয়োগ পেলেন মীর আহমাদ
সরকারকে বিব্রত করে ক্ষমতার চিন্তা করলে উন্নয়ন সম্ভব নয়
মির্জা আব্বাস সরকারকে বিব্রত করে ক্ষমতার চিন্তা করলে উন্নয়ন সম্ভব নয়
ফ্যামিলি কার্ড অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ: ফারুক
ফ্যামিলি কার্ড অঙ্গীকার বাস্তবায়নের প্রথম পদক্ষেপ: ফারুক