• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ঢাবি ছাত্রদলে পদ পেলেন খালেদা জিয়াকে ‘বিদ্রুপকারী’ ছাত্রলীগকর্মী!

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ৮ আগস্ট ২০২৫, ০৯:০৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী। গণঅভ্যুত্থানের আগে ছাত্র সংগঠনটির পদপ্রত্যাশীও ছিলেন। এখানেই শেষ নয়, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে নিয়ে ফেসবুকে করেছিলেন বিদ্রুপ। রাজু শেখ নামে এমন একজনই এখন ছাত্রদলের কমিটিতে!

শুক্রবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। তার মধ্যে জিয়া হল কমিটির যুগ্ম-আহ্বায়কের পদ পেয়েছেন রাজু শেখ। এরপরই ছড়িয়ে পড়েছে খালেদা জিয়াকে ‘বিদ্রুপ’ করে তার দেওয়া সেই ফেসবুক পোস্টটি, যা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।   

রাজুর সেই ফেসবুক পোস্ট?

পোস্টটির স্ক্রিনশটে দেখা যায়, গত বছরের ৩ আগস্ট সাথী ফেরদাউস নামের এক নারী খালেদা জিয়ার একটি ব্যঙ্গাত্মক কার্টুন পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘রেডি হয়ে লাভ নাই। আপনাকেও চাই না।’ ওই পোস্টটি নিজের ফেসবুক পেইজে শেয়ার করে রাজু শেখ ক্যাপশনে লেখেন, ‘মানুষ এতো বলদ না।’

অর্থাৎ, পোস্টটি শেয়ার করে এবং তার দেওয়া ক্যাপশনের মাধ্যমে সাথী ফেরদাউস নামে ওই নারীর সঙ্গে একমত পোষণ করেন। যার অর্থ, তিনিও খালেদা জিয়াকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে চান না। সঙ্গে ব্যাঙ্গাত্মক কার্টুন তো আছেই।

যদিও রাজু শেখের দাবি, যে আইডি থেকে পোস্টটি করা হয়েছিল, সেটি ভুয়া। কেউ তার নাম এবং ছবি ব্যবহার করে সেটি খুলেছিল। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার প্রসঙ্গ তুললে সেটিও তিনি অস্বীকার করেন।     

এ বিষয়ে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘নতুন কমিটিতে কেউ যদি অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন, অথবা সদস্য ফরম ও কমিটি গঠন প্রক্রিয়ায় তথ্য গোপন করেন, তবে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্র: ঢাকা মেইল

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক