• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

দুর্গন্ধমুক্ত রাখুন জুতার বাক্স


প্রকাশ:  ৯ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
দুর্গন্ধমুক্ত রাখুন জুতার বাক্স

 

ডেস্ক রিপোর্ট

জুতা থেকে আসা ঘামের গন্ধ সহজে যায় না। একই সঙ্গে দুর্গন্ধযুক্ত জুতা রাখার কারণে জুতার র‌্যাকেও দুর্গন্ধ হতে থাকে। অনেক সময় জুতার র‍্যাকের গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরও দুর্গন্ধ হতে শুরু হয়।

পারফিউম, রুম ফ্রেশনার, স্প্রে ব্যবহার করেও অনেক সময় মুক্তি মেলে না। কিছু প্রাকৃতিক জিনিসের সাহায্যে জুতার র‌্যাকের গন্ধ থেকে মুক্তি পেতে পারেন। কিভাবে? জানাচ্ছেন মোনালিসা মেহরিন।

নিয়ম মেনে জুতা রাখুন

যত্রতত্র বাক্সে জুতা রাখবেন না। অনেক সময় বাইরে থেকে এসে জুতা খুলেই বাক্সে ভরে রাখা হয়। পুনরায় না পরা পর্যন্ত এভাবেই পড়ে থাকে জুতা। এতে জুতায় থাকা ময়লার কারণে পুরো বাক্সই দুর্গন্ধময় হয়ে উঠতে পারে। এ জন্য জুতা খুলে ভালোভাবে ধুলাময়লা ঝেড়ে তারপর বাক্সে রাখা উচিত।

যে জুতা দীর্ঘদিন পর ব্যবহার করবেন সেটি প্লাস্টিকের কাগজে মুছে বা জুতার বাক্সে ভরে রাখুন।

শু ট্রি ব্যবহার

বাক্সে জুতা রাখার আগে শু ট্রি ব্যবহার করুন। এতে জুতার আকার-আকৃতি ঠিক থাকে। শু ট্রি ভরে জুতা রাখলে এর মধ্যে আলো-বাতাস প্রবেশে সুবিধা হয়। জুতা এবং বাক্সে দুর্গন্ধ হয় না।

ভিনেগার

একটি বাটিতে সামান্য ভিনেগার নিয়ে বাক্সের কোনায় রেখে দিন। এরপর ত্রিশ মিনিট শু বাক্সের দরজা বন্ধ করে রাখুন। এ ছাড়া স্প্রে বোতলে ভিনেগার ভরে বাক্স ও জুতার মধ্যে ছিটিয়ে দিন। গন্ধ দূর হবে।

বেকিং সোডা

জুতার বাক্সের গন্ধ দূর করতে বেকিং সোডা খুব কার্যকর। টি ব্যাগ ও বেকিং সোডা একসঙ্গে বাটিতে নিয়ে শু কেবিনেটের কোনায় রেখে দিন। এতে থাকা এলকানাইন কেবিনেটের ভেতরে থাক দুর্গন্ধ শুষে নেবে।

সূর্যের আলো

জুতার র‌্যাক খুলে রোদে রাখুন। কয়েক ঘণ্টা পর র‌্যাকটি মুছে নিন। জুতার র‍্যাকের গন্ধ চলে যাবে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: এআই দিয়ে তৈরি
ফাইবার-ম্যাক্সিং নাকি ডায়েট?
ছবি: সংগৃহীত
অজান্তেই মানসিক চাপ বাড়াচ্ছে এই ৫ অভ্যাস
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?
কেন কিছু মানুষকে মশা বেশি কামড়ায়?