• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

তুষারের গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি নীলার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১০ আগস্ট ২০২৫, ১২:১২ পি.এম.
শেয়ার করুন 0
যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার-নীলা ইস্রাফিল- ছবি সংগৃহীত
যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার-নীলা ইস্রাফিল- ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ‘গোপন ভিডিও’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দিয়েছেন দলটির নেত্রী নীলা ইস্রাফিল।

গতকাল শনিবার (৯ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি লাইভে এসে তিনি এ হুমকি দেন। 

লাইভে নীলা বলেন, ‘আমি বারবার বলে আসছি, যদি আমার প্রতি আন্তরিকভাবে ক্ষমা ও অনুশোচনা প্রকাশ না করা হয়, তাহলে আমি তুষারের নগ্ন ভিডিওটি জনসমক্ষে প্রকাশ করতে বাধ্য হবো।’

ঢামেক হাসপাতালে তথ্য জালিয়াতির অভিযোগ

এর আগে ফেসবুকে এক পোস্টে নীলা জানান, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, তার অনুমতি ছাড়াই ভর্তি ফরমে স্বামীর নামের জায়গায় সারোয়ার তুষারের নাম বসানো হয়।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি সেদিন ঢামেকে ভর্তি ছিলাম সম্পূর্ণ অজ্ঞান অবস্থায়। তখন আমার নাম, পরিচয় বা সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা ছিল না। সেই সুযোগে তুষার নিজের নাম স্বামীর স্থানে বসিয়ে দেন। এটা কোনো সাধারণ ‘ভুল’ নয়, এটা সরাসরি জালিয়াতি।’

আইনি অভিযোগ ও মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গে নীলা আরও দাবি করেন, বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ও ৪৭১ ধারায় এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীনেও অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য পরিবর্তন অপরাধ হিসেবে বিবেচিত।

তিনি বলেন, ‘আমার অনুমতি ছাড়া আমার পারিবারিক পরিচয় বিকৃত করা শুধু সামাজিক মর্যাদাকে আঘাত করে না, এটি আমার মানবাধিকার লঙ্ঘন। ইউনিভার্সাল ডিক্লারেশন অব হিউম্যান রাইটস (UDHR)-এর ৩, ৫, ১২ ও ২২ ধারা অনুযায়ী আমার মর্যাদা, গোপনীয়তা ও আইনি নিরাপত্তার অধিকার ক্ষুণ্ন হয়েছে।’

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘হাসপাতালের এই ভুয়া তথ্য ভবিষ্যতে আমার বিরুদ্ধে ব্যবহার হতে পারে, যা আমার সামাজিক ও আইনগত নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।’

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নীলা অবিলম্বে একটি নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি, হাসপাতালের নথিপত্রে তার সঠিক তথ্য পুনঃস্থাপন করার দাবি করেন।

শেষে নীলা বলেন, ‘এটা শুধু আমার লড়াই নয়; এটা প্রতিটি মানুষের নিজের পরিচয়, মর্যাদা ও অধিকারের জন্য লড়াই।’

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক