• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বৃদ্ধা গোলাপীর পাশে দাঁড়ালেন তারেক রহমান

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১১ আগস্ট ২০২৫, ০২:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গত ৩ আগস্ট সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত শাহবাগের বৃদ্ধা গোলাপীর সংবাদটি নজরে আসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। এরপরই গোলাপীর পাশে দাঁড়ালেন তিনি। তাঁর নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে সেই গোলাপীকে নগদ অর্থ প্রদান ও গলার চিকিৎসার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এমন সহায়তা পেয়ে কেঁদে ফেলেন বৃদ্ধা গোলাপী।

তিনি বলেন, ‘আমার কেউ নাই। আমাকে কোনো নেতা কোনো দিন সহযোগিতা করেননি। আমি দোয়া করি, আমার মাথায় যত চুল আছে তারেক রহমান ততদিন বেঁচে থাকুক।’ এ সময় তিনি তারেক রহমানের সঙ্গে কথা বলার ইচ্ছাও পোষণ করেন।

গোলাপী জানিয়েছিলেন, বিএনপি ও তারেক রহমানের প্রতি ভালোবাসা থেকে তাঁর এই আগমন। তার চাওয়া দেশ-জাতির পাশাপাশি ছিন্নমূল মানুষের জন্য কাজ করবেন তারেক রহমান।

তিনি আরো বলেন, ‘তারেক রহমান যেন আমাদের দুঃখ-কষ্ট বোঝেন। আমরা যাতে চলে-ফিরে খেয়ে বাঁচতে পারি সেই ব্যবস্থা যেন করে দেন। কাজকর্ম করে রাতে কয়টা ডালভাত পোলাপান নিয়ে খেয়ে থাকতে পারি সেই ব্যবস্থা যেন করেন। ‘নেতা যদি আমার গলার অপারেশনটা করে দেন, হাসপাতাল চিকিৎসা করতে ৮০ হাজার টাকা চায়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যে কোনো ছবির চেয়ে শক্তিশালী: রাষ্ট্রদূত মুশফিক
ছবি: সংগৃহীত
কখন পোস্ট করলে বাড়বে ভিউ?
ছবি: সংগৃহীত
‘জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেবো, ৫০ টাকা পিস’