• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১১ আগস্ট ২০২৫, ০৫:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
বাংলাদেশ ক্রিকেট টিম। সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট টিম। সংগৃহীত ছবি

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১-১ সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। তবে এই জয়ের ফলে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের এক ধাপ পতন ঘটেছে। মেহেদী হাসান মিরাজরা নেমে গেছে ১০ নম্বরে, আর ৯ নম্বরে উঠে এসেছে ক্যারিবিয়ানরা।

দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইন (ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি) অনুযায়ী ৫ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এতে তাদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৭৮। অন্যদিকে বাংলাদেশের পয়েন্ট ৭৭, ফলে শাই হোপের দল টাইগারদের পেছনে ফেলেছে।

এর আগে গত জুলাইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠেছিল বাংলাদেশ, পিছিয়ে দিয়েছিল ক্যারিবিয়ানদের। কিন্তু দ্বিতীয় ওয়ানডের জয়ে ওয়েস্ট ইন্ডিজ ফের নিজেদের আগের অবস্থান পুনরুদ্ধার করেছে।

এই হারে অবনতি হয়েছে পাকিস্তানেরও—তারা নেমে গেছে পাঁচ নম্বরে। বিপরীতে আইসিসির সর্বশেষ আপডেটে শ্রীলঙ্কা উঠে এসেছে চার নম্বরে।

বর্তমান পরিস্থিতি এমন যে, সিরিজের শেষ ম্যাচে হারলেও র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের ওপরেই থাকবে। শীর্ষ তিনে যথারীতি রয়েছে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল