• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

শমী কায়সারকে জামিন দিলেন হাইকোর্ট

  আদালত প্রতিবেদক
প্রকাশ:  ১১ আগস্ট ২০২৫, ০৭:০৮ পি.এম.
শেয়ার করুন 0
অভিনেত্রী শমী কায়সার। সংগৃহীত ছবি
অভিনেত্রী শমী কায়সার। সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা হত্যাচেষ্টা মামলায় ই-ক্যাবের সাবেক সভাপতি ও অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছে হাইকোর্ট।

সোমবার (১১ আগস্ট) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুলের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে রাজধানীর উত্তরায় টঙ্গী সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী জুবায়ের হাসান ইউসুফকে হত্যাচেষ্টার মামলায় শমী কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকার সিএমএম আদালত। ২০২৪ সালের ৫ নভেম্বর রাতে উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ১২ মার্চ মামলায় জামিন পান শমী কায়সার। অধস্তন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। গত বছরের ১০ ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়। তবে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে ১২ ডিসেম্বর চেম্বার আদালত জামিন স্থগিত করে। পরে আপিল বিভাগ স্থগিতাদেশ বহাল রেখে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেয়।

নির্ধারিত সময়ের মধ্যে শুনানি শেষে হাইকোর্ট জামিন দিয়ে রুল নিষ্পত্তি করে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর ১৪ আগস্ট ই-ক্যাব সভাপতির পদ ছাড়েন শমী কায়সার। নব্বই দশকের জনপ্রিয় এই অভিনেত্রী ছিলেন শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সার ও লেখক-গবেষক পান্না কায়সারের মেয়ে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় যুক্ত হন এবং আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তিনি ই-ক্যাবের সভাপতি ও এফবিসিসিআই পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন। চলতি বছর দ্বাদশ জাতীয় নির্বাচনে ফেনী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাইলেও পাননি।

ভিওডি বাংলা/ আরিফ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে