• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

বিপিএলকে বেশি বিতর্কিত করেছে বিসিবি

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১১ আগস্ট ২০২৫, ০৯:৫০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি ঢাকা পোষ্ট
ছবি ঢাকা পোষ্ট

মাস খানেক আগে ৪৬ কোটি টাকা পাওনা চেয়ে চিটাগং কিংসকে লিগ্যাল নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে বেশ বিতর্কের মুখে পড়েছেন ফ্র্যাঞ্চাইজিটির স্বত্ত্বাধিকারী সামির কাদের চৌধুরি। তবে তার দাবি, এই বিতর্কিত ঘটনার পেছনে চিটাগাংয়ের চেয়ে বিসিবির দায় বেশি।

সোমবার (১১ আগস্ট) গণমাধ্যমের মুখোমুখি হলে সামির কাদেরকে প্রশ্ন করা হয়, বিপিএলকে কে বেশি বিতর্কিত করেছে, বিসিবি না কি চিটাগং কিংস? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিসিবি, ৪৬ কোটি টাকার নোটিশ দিয়ে।’

বিপিএলকে বদলে দিতে পুরনো সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি। কেননা আগামী ৫ বছরের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়োগ দেবে বিসিবি। সামির কাদের জানান, আগামীতেও দল নিতে আগ্রহী আছেন তিনি।

তিনি বলেন, ‘এটা আমি এখনো বলতে পারছি না। আমি যতক্ষণ না বিসিবির সঙ্গে বসছি ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারছি না। আমরা যতটুকু শুনেছি তারা সবকিছু নতুনভাবে ফরম্যাট তৈরি করবে। ওইগুলো না দেখে আসলে বলা যাচ্ছে না। আত্মবিশ্বাসের ব্যাপারটা হচ্ছে আমাকে বিশ্লেষণ করতে হবে তারপর বলতে পারব। তাদের ফরম্যাটে এখন যদি আসে ফ্র্যাঞ্চাইজি ১০ কোটি টাকা, লভ্যাংশে কী আসবে না আসবে, না দেখে আমি কিছুই বলতে পারি না।’

‘তাদের ফরম্যাটটা যদি জানতে পারতাম তাহলে ভালো-মন্দ একটা সিদ্ধান্ত বলতে পারতাম। হ্যাঁ, আমি আত্মশ্বিাসী, আমি যাচ্ছি তাদের সঙ্গে। আপনি যদি ইচ্ছের কথা বলেন তাহলে আমার ইচ্ছে এখনো আছে। ইচ্ছে না থাকলেও এখন আপনাদের সামনে বসে থাকতাম না, ৪৬ কোটি টাকার ব্যাখ্যা দেয়ার প্রয়োজনও থাকতো না। আমার ইচ্ছে আছে বলেই আমি আপনাদের সামনে বসে আলাপটা করছি।'- যোগ করেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল