• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবি মাদারীপুর সাংবাদিক মহলের

  মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ:  ১১ আগস্ট ২০২৫, ১০:৪১ পি.এম.
শেয়ার করুন 0
তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবি মাদারীপুর সাংবাদিক মহলের

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানিয়েছেন মাদারীপুর জেলার সাংবাদিকবৃন্দ। 

সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে মাদারীপুরে সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা ও প্রতিবাদ সভায় এ দাবি তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দরা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সম্প্রতি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা কোনোভাবেই সাংবাদিক সমাজ মেনে নিতে পারে না। সাংবাদিকরাই সরকারের বড় নির্ভরযোগ্য সোর্স। সাংবাদিক বিহীন কোনো রাষ্ট্র চলতে পারে না। দেশে আর কোনো সাংবাদিক নৃশংস হত্যার দৃশ্য যেন দেখতে না হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তাঁরা বলেন- সাংবাদিক হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন বন্ধ করতে হবে। সাংবাদিকদের ওপর মামলা থেকে অব্যাহতি দিতে হবে এবং সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি ও দৈনিক সময়ের আলো পত্রিকার মাদারীপুর প্রতিনিধি মাহবুবর রহমান বাদলের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা ও জনকন্ঠ পত্রিকার মাদারীপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সুবল বিশ্বাস, সিনিয়র সাংবাদিক সেলিম ফরাজি, মৈত্রী মিডিয়ার সেন্টারের সহ সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ, সহ সভাপতি মেহেদী হাসান সোহাগ, যুগ্ন সম্পাদক ও মাই টিভির মাদারীপুর প্রতিনিধি মাসুদুর রহমান সরদার, মোহনা টেলিভিশনের মাদারীপুর প্রতিনিধি আরিফ মোল্লা, সাংগঠনিক সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা ও নিরেপক্ষ পত্রিকার জেলা প্রতিনিধি মহিবুল আহসান লিমন, সিনিয়র কার্যকরী সদস্য ও প্রথম আলো পত্রিকার মাদারীপুর প্রতিনিধি অজয় কুন্ডু, দপ্তর সম্পাদক ও সংবাদ সারাবেলা পত্রিকার মাদারীপুর প্রতিনিধি ইমদাদুল হক মিলন, কোষাধ্যক্ষ ও জনবানী পত্রিকার মাদারীপুর প্রতিনিধি এহসান আজগর, প্রচার সম্পাদক ও নয়াদিগন্ত পত্রিকার মাদারীপুর প্রতিনিধি জুয়েল শাহাদাত, সাংবাদিক আজাহার হোসেন, সাংবাদিক জুয়েল প্রমুখ।    

আলোচনা ও প্রতিবাদ সভায় সঞ্চালনা করেন- অত্র সংগঠনের সাধারণ সম্পাদক ও সকালের সময় পত্রিকার মাদারীপুর প্রতিনিধি এস এম আরাফাত হাসান।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)।ছবি: ভিওডি বাংলা
সংবাদ প্রকাশের পর সাংবাদিক এইচ আর শফিক গ্রেপ্তার
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
ছবি: সংগৃহীত
যেভাবে জন্ম নেয় একটি সংবাদ