• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দিল্লি-পিন্ডি বাদ দিয়ে বাংলাদেশের স্লোগান দিতে হবে: ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক    ১২ আগস্ট ২০২৫, ০৬:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা.  সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, স্বাধীনতার এত বছর পরও দিল্লি-পিন্ডির স্লোগান দিতে হচ্ছে। এটি এক ধরনের রাজনৈতিক হীনম্মন্যতা। আমাদের নেতৃত্বের ব্যর্থতার কারণেই এমনটি হচ্ছে। এটি ঝেরে ফেলতে না পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির জাতীয় যুব সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে প্রথমবারের মতো এ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

ডা. তাহের বলেন, আমাদের অনেকে বিদেশি শক্তির সাহায্যে ক্ষমতায় আসতে চান। অথচ জুলাইয়ে আমরা বুঝিয়েছি  আমরা জীবন দিতে জানি। পরাজয় জানি না। এ চেতনা লালন করে আমাদের ভবিষ্যতের রাজনীতি বিনির্মাণ করতে হবে। এক্ষেত্রে যুবকদের ভূমিকা রাখতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে: হাসনাত আবদুল্লাহ
ব্যাংক ডাকাতদের সঙ্গে যুদ্ধে জনগণের বিজয় হয়েছে: হাসনাত আবদুল্লাহ
বিএনপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে
বিএনপির প্রতিনিধি দল সিইসির সঙ্গে বৈঠকে