• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে ভারতকেন্দ্রিক তৎপরতা চলছে: হাসনাত আবদুল্লাহ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১২ আগস্ট ২০২৫, ১১:০৩ পি.এম.
শেয়ার করুন 0
কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে কথা বলছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। ছবি: ভিওডি বাংলা
কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত জাতীয় যুব সম্মেলনে কথা বলছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। ছবি: ভিওডি বাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ভারতে বসে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তি আয়োজিত ‘জাতীয় যুব সম্মেলনে’ তিনি এসব মন্তব্য করেন। আওয়ামী লীগের ‘বি-টিম’ সক্রিয় হয়েছে দাবি করে প্রতিহতের ঘোষণা দেন তিনি।

হাসনাত বলেন, অন্তর্বর্তী সরকারের গত এক বছরের কার্যক্রম প্রকাশ করতে হবে। বিশেষ করে মিডিয়া, প্রশাসন ও সামরিক বাহিনী নিয়ে সরকারের পরিকল্পনা স্পষ্ট করা জরুরি। তিনি অভিযোগ করেন, মিডিয়া আবারও বিশেষ মহলের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও অভিযোগ করেন, অতীতে যেমন সংবাদ শিরোনাম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হতো, সেই পরিস্থিতি ফের দেখা যাচ্ছে। “আগে বুলেট দিয়ে ব্যালট নিয়ন্ত্রণ হতো, এবার পারলে বুলেট নিয়েও আসুন,” মন্তব্য করেন তিনি।

প্রশাসনের চরিত্রগত পরিবর্তন হয়নি দাবি করে হাসনাত বলেন, ৫ আগস্টের পর এক গোষ্ঠী প্রশাসন দখল করেছে। ভোটের আগে প্রশাসনে সংস্কার দাবি করেন তিনি। একই সঙ্গে ডিজিএফআইয়ের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত ও প্রয়োজনে প্রতিষ্ঠানটি বন্ধ করার আহ্বান জানান।

গাজীপুরে এনসিপি নেতা সারজিস আলমের বিরুদ্ধে মামলার সমালোচনা করে হাসনাত বলেন, “ডিজিটাল নিরাপত্তা আইনে হাসিনা মামলা করত, এখন বিশেষ একটি দলের নেতারা তা করছে।” বিএনপি নেতা তারেক রহমানের সমালোচনাও করেন তিনি এবং অভিযোগ তোলেন, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রশ্রয়ে এনসিপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও মামলা চলছে।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক