• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ শুরু

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৩ আগস্ট ২০২৫, ১১:৫৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ শুরু হয়েছে। ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে সারাদেশ থেকে আগত কয়েক হাজার শিক্ষক এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শুরু হয় এবং দুপুর ২টা পর্যন্ত চলবে। এরপর সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন শিক্ষকরা।

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর ব্যানারে আয়োজিত এ সমাবেশে দেশের ৬৪ জেলা থেকে শিক্ষক ও কর্মচারীরা অংশ নিয়েছেন। সমাবেশ সফল করতে প্রতিটি বিভাগে ৮ জন করে বিভাগীয় সমন্বয়ক এবং সেখান থেকে জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বয়ক নিয়োগ দেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, সমাবেশে অংশগ্রহণকারীদের যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বাস রিজার্ভ করা হয়েছে। এছাড়া নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ৩০০ স্বেচ্ছাসেবী কাজ করছেন।

এদিকে, শিক্ষকদের সমাবেশের কারণে পল্টন থেকে হাইকোর্ট ও শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকরা।

দীর্ঘদিন ধরেই জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের অভিযোগ, বারবার আলোচনা, সংবাদ সম্মেলন, মানববন্ধন ও টেবিল কনফারেন্স করেও পূর্ববর্তী সরকার তাদের দাবির বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি জাতীয় প্রেস ক্লাবের সামনেও ৪৪ দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করার পরও দাবি উপেক্ষিত থেকেছে।

এ পরিস্থিতিতে এবার শিক্ষকরা রাজধানীতে মহাসমাবেশের ডাক দিয়েছেন। জাতীয়করণ, ভাতা বৃদ্ধি ও অন্যান্য দাবি আদায়ে এবার তারা সর্বাত্মক কর্মসূচি হাতে নিয়েছেন।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও একাত্মতা প্রকাশ করে বক্তব্য দিয়েছেন, এর মধ্যে রয়েছেন বিএনপি, জামায়াত এবং বামপন্থি দলের নেতারা।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু
কুড়িকৃবির উপ-উপাচার্য হলেন ড. নূর মহল আখতার বানু
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার
এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট