• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

দাবাড়ু মুনতাহার পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ পি.এম.
শেয়ার করুন 0
জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদকি আমিনুল হক। ছবি: সংগৃহীত
জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদকি আমিনুল হক। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অনুর্ধ্ব ১২ মেয়েদের বিভাগে বর্তমান জাতীয় দাবা চ্যাম্পিয়ন সিদরাতুল মুনতাহা আসন্ন FIDE World Cadet Chess Championship 2025-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে কাজাখস্থানে শুরু হতে যাওয়া এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দাবা আসরে অংশগ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মুনতাহা ইতোমধ্যেই ভারত ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্যের সাথে অংশ নিয়ে দেশের সুনাম কুড়িয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে নারায়নগঞ্জ সদরের চাষাড়ায় মুনতাহার নিজ বাসভবনে গিয়ে তার পরিবারের সাথে দেখা করে নগদ অর্থ তুলে দেন আমিনুল হক। 

তবে যাতায়াত ও আবাসনের ব্যয়ভার বহনের মতো কোনো স্পন্সর না পাওয়ায় তার অংশগ্রহণ শঙ্কায় পড়ে। এই বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হকের নজরে আসে। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমিনুল হক নিজ উদ্যোগে মুনতাহার কাজাখস্থান যাওয়া-আসা ও আবাসনের সম্পূর্ণ খরচ বহনের দায়িত্ব নেন।

আমিনুল হক বলেন, “দেশের প্রতিটি প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। প্রতিভা যেন আর্থিক অভাবে হারিয়ে না যায়- এটাই আমার চেষ্টা। জাতীয়তাবাদী দল আগামীতে দায়িত্ব পেলে খেলাধুলাকে জাতীয় পাঠ্যসূচিতে বাধ্যতামূলক করা হবে। প্রতিটি বিভাগীয় শহরে বিকেএসপির শাখা স্থাপন করা হবে, প্রতিষ্ঠা করা হবে স্বতন্ত্র ক্রীড়া বিশ্ববিদ্যালয় এবং অভিজ্ঞ খেলোয়াড়দের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে তাদের জন্য স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”

তিনি বলেন,  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা “নতুন কুঁড়ি”-এর ক্রীড়া বিভাগ পুনরায় চালু করা হবে, যাতে দেশের নতুন প্রজন্মের খেলোয়াড়রা তাদের প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ পায়।

স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে এ ধরনের উদ্যোগকে দেশের খেলোয়াড়, অভিভাবক ও ক্রীড়া সংশ্লিষ্টরা সাধুবাদ জানিয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক