• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

দীর্ঘ সম্পর্কের পর বিচ্ছেদ

নুসরাত ফারিয়ার কষ্ট ও পুনরুদ্ধারের গল্প

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১৩ আগস্ট ২০২৫, ১০:২৮ পি.এম.
শেয়ার করুন 0
অভিনেত্রী নুসরাত ফারিয়া। সংগৃহীত ছবি
অভিনেত্রী নুসরাত ফারিয়া। সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া দীর্ঘ এক দশকের প্রেমের সম্পর্কের পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০২০ সালের মার্চে প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে ধুমধাম করে বাগদান সারলেও, কিছুদিন পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন। ফারিয়া লিখেছিলেন, “আমরা তিন বছর আগে বাগ্‌দানের ঘোষণা দিয়েছিলাম। অনেক ভেবে আমি ও রনি আমাদের ৯ বছরের সম্পর্কের ইতি টানছি। আমাদের মধ্যে যে বোঝাপড়া ও বন্ধুত্ব ছিল, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাগদান ভাঙার সিদ্ধান্ত ছিল অত্যন্ত কঠিন। “মা-বাবা আর রনি—এই ছিল আমার পৃথিবী। ওকে ছাড়া আর কিছু ভাবতে পারতাম না। ছোটবেলা থেকে আমাদের সম্পর্ক। একসঙ্গে থাকা, সময় কাটানো—সবকিছুতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তাই রনির সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত ছিল আমার কাছে বড় বিষয়।”

অভিনেত্রী নুসরাত ফারিয়া

ফারিয়া প্রায় চার বছর সময় নিয়ে বিষয়টি প্রকাশ করার সাহস জোগাড় করেছেন। তিনি বলেন, “১০ বছর অনেক বড় সময়। এত দিনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে মনের জোর লাগে। কীভাবে বলব বুঝতে পারছিলাম না। রনি জানতে চেয়েছিল একসঙ্গে থাকতে চাই কি না, কিন্তু আমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ ছিল না।”

বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ফারিয়া। তিনি জানান, মানসিক অবসাদের কারণে তিন মাস কাজ থেকে বিরতি নিতে হয় তাকে। “এখনও অবসাদ কাটানোর জন্য ওষুধ খাচ্ছি,” বলেন তিনি, “পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।”

অভিনেত্রী নুসরাত ফারিয়া 

সম্প্রতি এক বিতর্কিত ঘটনায় একদিনের জন্য জেল হেফাজতে থাকতে হয়েছিল ফারিয়াকে। তবে ধীরে ধীরে তিনি পুরোনো ছন্দে ফিরে আসছেন, কাজে মন দিচ্ছেন এবং নিজেকে সামলে নিচ্ছেন। ব্যক্তিগত জীবনের এই কঠিন অধ্যায় পার করে সামনে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়াই এখন তার মূল লক্ষ্য।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান