• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ঋতুপর্ণা-সাগরিকাদের পথেই হাঁটতে চায় অনূর্ধ্ব-১৭ নারী দল

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১৫ আগস্ট ২০২৫, ০২:০৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিনিয়র ও অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের বর্তমান শিরোপাধারী বাংলাদেশ এবার অনূর্ধ্ব-১৭ পর্যায়েও সেই সফলতার ধারা ধরে রাখতে চায়। এ লক্ষ্য নিয়েই আগামী ২০ আগস্ট ভুটানে শুরু হতে যাওয়া সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী দল।

হিমালয়ের পাদদেশে অবস্থিত ভুটানের আবহাওয়ায় খাপ খাওয়াতে বাংলাদেশ দল শুক্রবার রওনা দেবে থিম্পুর উদ্দেশে। ৩০ সদস্যের বহরে থাকছেন খেলোয়াড়, কোচ ও সহায়ক স্টাফরা। জাতীয় নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলারকে সাময়িক বিশ্রামে রাখা হয়েছে সাম্প্রতিক সময়ের চাপ ও ব্যস্ততার কারণে। তার অনুপস্থিতিতে অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব পেয়েছেন মাহবুবুর রহমান লিটু।

চার দলের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপাল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকেই ঘোষণা করা হবে চ্যাম্পিয়ন। অর্থাৎ ফাইনালের কোনও ব্যবস্থা নেই। উদ্বোধনী দিনে স্বাগতিক ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।

২০২৩ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে রানারআপ হয়েছিল বাংলাদেশ। সে টুর্নামেন্টে আমন্ত্রিত দল হিসেবে অংশ নিয়ে শিরোপা জিতেছিল রাশিয়া। তবে পরের বছর নেপালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে নেয় লাল-সবুজের মেয়েরা। সেসময় দলের অধিনায়ক ছিলেন অর্পিতা বিশ্বাস, যিনি এবার অনূর্ধ্ব-১৭ দলেরও নেতৃত্বে রয়েছেন।

সংবাদ সম্মেলনে কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘বাটলার আমাদের কিছু নির্দেশনা দিয়েছেন। এই দলের মেয়েরা সিনিয়র দলের মতো একই কৌশলে খেলবে। আমি বিশ্বাস করি, তারা আমাদের হতাশ করবে না। আমরা ভালো ফলাফলের আশায় আছি।’

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল