• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বেগম জিয়ার ৮১ জন্মবার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া ও বৃক্ষরোপণ

  ইবি প্রতিনিধি
প্রকাশ:  ১৫ আগস্ট ২০২৫, ০৫:৩০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়ার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বা'আদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপিপন্থি সংগঠন ও শাখা ছাত্রদলের উপস্থিতিতে এ দোয়ার আয়োজন করা হয়। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম খতিব আশরাফ আলী খান। দোয়া শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে বৃক্ষরোপণ করেন তারা।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ড. আলীনূর রহমান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান, অধ্যাপক ড. নজিবুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, ইউট্যাবের যুগ্ম সম্পাদক প্রফেসর ড. রশিদুজ্জামান, শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ সহ অন্যান্য নেতাকর্মীরা।

এসময় উপস্থিত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, 'র্দীর্ঘদিন তার উপর নির্যাতনের করা হয়েছে, তাকে কারাবরণ করতে হয়েছে। এমনকি চিকিৎসার জন্য বিদেশেও যেতে দেয়া হয়নি।বর্তমানে তার শারীরিক অবস্থা খুব খারাপ। আল্লাহ্ যেন তাকে সুস্থ করে দেন, যেন তিনি বর্তমান ও আগামীতে দেশের জন্য কাজ করতে পারেন। অন্তত পক্ষে বাংলাদেশর রাজনীতিতে পরামর্শক হিসেবে ভূমিকা রাখতে পারেন এধরণের সুস্বাস্থ্যে আমরা কামনা করি।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে