• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

৩২ নম্বরের ছবি পোস্ট

বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১৫ আগস্ট ২০২৫, ০৬:০৮ পি.এম.
শেয়ার করুন 0
অভিনেত্রী জয়া আহসান। ছবি-সংগৃহীত
অভিনেত্রী জয়া আহসান। ছবি-সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি সপরিবারে হত্যার শিকার হন। এই দিনে বিগত আওয়ামী লীগ সরকার জাতীয় শোক দিবস পালন করলেও গত বছর থেকে দিনটিতে সরকারি ছুটি বাতিল করা হয়। এই দিনটিতে সামাজিক মাধ্যমে অনেকেই এই হত্যাকাণ্ডকে স্মরণ করে শোক প্রকাশ করছেন।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ১৫ আগস্ট ঘিরে কেউ কোনো কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে সামাজিক মাধ্যমে নেটিজেনরা শোক পালন করছেন। তারা ছবি ও কলমে নানাভাবেই শোক প্রকাশ করছেন। এই তালিকায় রয়েছেন শোবিজ তারকারাও।

অভিনেত্রী জয়া আহসানও বঙ্গবন্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক প্রকাশ করেছেন, জানিয়েছেন শ্রদ্ধা। এদিন জয়া আহসান ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে যেখানে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয় সেখানে দাঁড়িয়ে থাকার একটি ছবি পোস্ট করেছেন। এই ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, বিনম্র শ্রদ্ধা। 

যদিও এই পোস্টের মন্তব্য বাক্সে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে, তবুও জয়া কোনো পাল্টা উত্তর দেননি।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান