• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

অনূর্ধ্ব-১৭ কিশোরী দলের বুট পার্টনার দেশি ব্র্যান্ড ‘হুংকার’

  স্পোর্টস ডেস্ক
প্রকাশ:  ১৫ আগস্ট ২০২৫, ০৮:১৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৭ সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভুটানে গেছে বাংলাদেশ কিশোরী ফুটবল দল। এ আসরে দলের বুট পার্টনার হয়েছে দেশীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড ‘হুংকার’। দলটির সব খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য বুট সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি।

এই চুক্তিতে কোনো আর্থিক লেনদেন নেই। ‘হুংকার’ বিনামূল্যে বুট দিয়েছে এবং বাফুফে তাদের ব্র্যান্ডকে পার্টনার হিসেবে প্রোমোট করবে।

হুংকারের প্রধান নির্বাহী শের-এ-মোহাম্মদ তাবিব জানান, ভবিষ্যতে অন্যান্য দল ও ক্লাবের সঙ্গেও পার্টনার হওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দেশের একটি পেশাদার লিগ ক্লাব ও ভুটানের একটি ক্লাবের সঙ্গে কিট পার্টনার হওয়ার আলোচনা চলছে।

এর আগে বাংলাদেশ জাতীয় নারী দলকেও বুট উপহার দিয়েছিল হুংকার। সেই অভিজ্ঞতার ইতিবাচক প্রতিক্রিয়ার ভিত্তিতেই অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে পার্টনারশিপের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

দেশি ব্র্যান্ডের বুট পরে মাঠে নামতে যাচ্ছেন কিশোরী ফুটবলাররা, এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাবিব বলেন, ‘দেশের ফুটবলাররা দেশি ব্র্যান্ড পরে মাঠে নামাটা শুধু ফুটবল অঙ্গন বা একটি প্রতিষ্ঠানের জন্য গর্বের নয়, দেশের জন্যও গর্বের।’

সম্প্রতি প্রবাসী ফুটবলারদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত ‘নেক্সট গ্লোবাল স্টার’ বাছাইয়েও পৃষ্ঠপোষকতা করেছিল হুংকার।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল