• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বহিঃশক্তির হুমকিকে বিএনপি ভয় পায় না : সাইফুল ইসলাম


প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ পি.এম.
শেয়ার করুন 0
"৩১ দফার আলোকে স্বনির্ভর বাংলাদেশ" শীর্ষক এক আলোচনা সভার ছবি
"৩১ দফার আলোকে স্বনির্ভর বাংলাদেশ" শীর্ষক এক আলোচনা সভার ছবি

নিজস্ব প্রতিবেদক 


ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম বলেছেন, পতিত আওয়ামী স্বৈরশাসক জনবিচ্ছিন্ন ছিলো। তাই তারা প্রভূ রাষ্ট্রকে সন্তুষ্টি রেখে ভোটারবিহীন নির্বাচন করে জোর করে ক্ষমতা আঁকড়ে রেখেছিলো। কিন্তু বিএনপি জনমানুষের দল। জনগণ পাশে থাকলে আমরা বহিঃশক্তির কোনো হুমকি-ধমকিতে ভয় পাই না। জনগণই বিএনপির শক্তি। 

বুধবার বিকেলে রাজধানীর শ্যামপুরের ৫১ নং ওয়ার্ডের দয়াগঞ্জ চৌরাস্তা সংলগ্ন পাড় গেন্ডারিয়ায় "৩১ দফার আলোকে স্বনির্ভর বাংলাদেশ" শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

সাইফুল ইসলাম বলেন, ভারত ও আওয়ামী লীগ উভয়ই বন্ধুহীন। ভারতের যেমন কোন বন্ধু রাষ্ট্র নেই, তেমনি আওয়ামী লীগের এদেশে কোনো বন্ধু নেই। ভারত যেমন তার প্রতিবেশী রাষ্ট্রগুলোকে তাদের দাসে পরিনত করতে চায়, আওয়ামী লীগও দেশের জনগণকে তাদের দাসে পরিনত করেছিলো। ছাত্র জনতার হাজারো রক্তের বিনিময়ে বাংলাদেশ দাস মুক্ত হয়েছে। 

তিনি বলেন, ভূ-রাজনীতি এত সহজ হিসেব নয়। ভারত যদি মনে করে বাংলাদেশের গলা চিপে ধরবে তাহলে অন্য প্রতিবেশী রাষ্ট্রও যে তখন চুপ করে বসে থাকবে তা ভাবার কোনো সুযোগ নেই। 

৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে সভায় স্থানীয় বিএনপি নেতা ছানাউল্লাহ ছানু, মফিকুল ইসলাম বাবু, মমিন মিয়াসহ এলাকার ব্যবসায়ী, বিভিন্ন মসজিদের ইমাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

মামুন/ভিওডি বাংলা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক