• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খায়রুল হকের জামিন শুনানি অক্টোবরে

নিজস্ব প্রতিবেদক    ১৭ আগস্ট ২০২৫, ১২:২৯ পি.এম.
এ বি এম খায়রুল হক- ছবি সংগৃহীত

যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন ও মামলা বাতিলের আবেদনের শুনানির জন্য আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে দিন ধার্য করেছেন হাইকোর্ট।

রোববার (১৭ আগস্ট) বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। শুনানির সময় খায়রুল হকের পক্ষে একজন জুনিয়র আইনজীবী সময় আবেদন করেন। তবে তার পক্ষে কোনো আওয়ামীপন্থি সিনিয়র আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। অন্যদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

এর আগে গত ১১ আগস্ট এ মামলার শুনানিকে কেন্দ্র করে আদালতে আওয়ামীপন্থি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বিচারপতির এজলাস কক্ষে ঘটে এ বিশৃঙ্খলা। পরে আদালত আজকের (১৭ আগস্ট) দিনটি পরবর্তী শুনানির জন্য ধার্য করেছিলেন।

সেদিন বিকেল ৩টার দিকে খায়রুল হকের পক্ষে শুনানিতে অংশ নিতে আদালতে হাজির হন সিনিয়র আইনজীবী এম কে রহমান, কামরুল হক সিদ্দিকী, জেড আই খান পান্না, মোহসীন রশিদ, মোতাহার হোসেন সাজু, সৈয়দ মামুন মাহবুবসহ আওয়ামীপন্থি বেশ কয়েকজন আইনজীবী। তবে আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা, ফলে সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়
যেকোনো দিন রায় আসছে আবু সাঈদ হত্যা মামলায়
চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
সরোয়ার আলমগীর: চট্টগ্রাম-২ আসনের প্রার্থিতা ফিরে পেলেন
১০১ সংগঠনের কঠোর প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি
চানখাঁরপুল হত্যাকাণ্ডের রায় প্রত্যাখ্যান: ১০১ সংগঠনের কঠোর প্রতিবাদ, পুনর্বিবেচনার দাবি