• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

‘না’ভোটের প্রস্তাব বিএনপির নয় : নজরুল ইসলাম

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৭ আগস্ট ২০২৫, ০৭:১৯ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনে ‘না’ ভোটের প্রস্তাব বিএনপির নয়। কিন্তু আমাদের দেশে না ভোট খুব একটা পড়ে না। এটা আমাদের কারো দাবির ভিত্তিতে হয়নি। এটা কিছু বিশিষ্ট ব্যক্তির মতামতের ভিত্তিতে হয়েছিল। এবং পরে ২০০৯ সালে যারা ক্ষমতায় আসল তাদের এক মাসের মধ্যে অধ্যাদেশগুলো অনুমোদন করার কথা ছিল।

রোববার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমরা মূলত নির্বাচন কমিশনে এসেছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে।

নজরুল ইসলাম খান বলেন, ‘প্রবাসী ভোটারের বিষয়ে সিইসি আমাদের বলেছেন, যাদের এনআইডি আছে, যাদের ই-পাসপোর্ট আছে, তাদের সবাইকে ভোটের আওতায় আনতে পারবে। বিএনপি দাবি করেছে, নরমাল পাসপোর্ট যাদের আছে তাদেরও যাতে ভোটারের আওতায় আনা হয়।

তিনি বলেন, আসন ভাগাভাগি নিয়ে এখনো আমাদের দলের ভেতরে আলোচনা হয়নি। আসন নিয়ে আলোচনা হবে তফসিল ঘোষণার পরে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধিদল। নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বৈঠকে সিইসির সঙ্গে ইসির সিনিয়র সচিব উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক