• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালে ভর্তি পরীমণি

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১৭ আগস্ট ২০২৫, ০৭:৫১ পি.এম.
শেয়ার করুন 0
চিত্রনায়িকা পরীমণি। ছবি-সংগৃহীত
চিত্রনায়িকা পরীমণি। ছবি-সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (১৭ আগস্ট) দুপুরে জানা যায়, ছেলে পূণ্যসহ হাসপাতালে ভর্তি আছেন তিনি। শারীরিকভাবে অসুস্থ থাকায় ছেলেসহ মা পরীমণিকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন চিকিৎসক।

এদিন সন্ধ্যায় জানা গেছে, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরীমণি। তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তীব্র শ্বাসকষ্টের সমস্যায় নির্দিষ্ট সময় পরপর নেবুলাইজেন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। দুপুরে জানা যায়, শ্বাসকষ্টের সমস্যা থেকে বর্তমানে মুক্ত আছেন পরীমণি। তবে তার প্রচণ্ড জ্বর। শরীরও ব্যথা। চিকিৎসকরা ওষুধপত্র দিয়েছেন তাকে। আর কয়েকটা দিন হাসপাতালে থাকার জন্যও পরামর্শ দেয়া হয়েছে অভিনেত্রীকে।

এছাড়া এ নায়িকা সোশ্যাল মিডিয়া ফেসবুকে ইঙ্গিত দিয়েছেন, হাসপাতালে খুব একটা ভালো নেই তিনি। এ ব্যাপারে ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘এই শহরের একটি প্রাইভেট হসপিটালের আত্মকাহিনি! কত শত মানুষ এর ভুক্তভোগী! আল্লাহ মাফ করুক।’ পোস্টের শেষে যোগ করেছেন, ‘বিস্তারিত আসছে।’

প্রসঙ্গত, শিগগিরই ‘গোলাপ’ সিনেমার শুটিং শুরু করবেন পরীমণি। সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কয়েকবার পরিচালকের সঙ্গে আলাপ করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। এটি পরিচালনা করবেন সামছুল হুদা।

ভিওডি বাংলা/ এমপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান