• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

গ্রামীণ গল্পে ‘ফুলগাঁও’ নিয়ে আসছেন সালাহউদ্দিন লাভলু

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১৮ আগস্ট ২০২৫, ০১:৫০ পি.এম.
শেয়ার করুন 0
ফুলগাঁও নাটকের অভিনয়শিল্পীদের সাথে সালাহউদ্দিন লাভলু। সংগৃহীত ছবি
ফুলগাঁও নাটকের অভিনয়শিল্পীদের সাথে সালাহউদ্দিন লাভলু। সংগৃহীত ছবি

গ্রামীণ পটভূমির গল্পে নাটক নির্মাণে অদ্বিতীয় সালাহউদ্দিন লাভলু। এবার তিনি নির্মাণ করছেন মাসুম রেজা রচিত ধারাবাহিক নাটক ‘ফুলগাঁও’, যা প্রচার হবে চ্যানেল আইতে।

নাটকে অভিনয় করেছেন রহমত আলী, ওয়াহিদা মল্লিক জলি, আ খ ম হাসান, আরফান আহমেদ, রওনক হাসান, সিনথিয়া ইয়াসমিন, তাসদিক নমিরা আহম্মেদসহ আরও অনেকে।

অভিনেতা আ খ ম হাসান বলেন, “লাভলু ভাইয়ের নির্দেশনায় প্রায় দুই দশক ধরে কাজ করছি। তার বিশেষ টোনে তিনি সবসময় কাজ করেন; ‘ফুলগাঁও’-তেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।”

অভিনেত্রী সিনথিয়া জানান, “লাভলু ভাইয়ের নির্দেশনায় কাজ করতে পারা আমার জন্য সৌভাগ্যের। অভিনয়ের অনেক কিছুই আমি তার কাছ থেকে শিখেছি।”

ইতোমধ্যে নাটকের কয়েক লটের শুটিং শেষ হয়েছে। এতে যাকাত আলী চরিত্রে অভিনয় করছেন আরফান আহমেদ, রাকাত আলী চরিত্রে আ খ ম হাসান, মালা চরিত্রে নমিরা এবং হ্যাপী চরিত্রে অভিনয় করছেন সিনথিয়া।

এর আগে তিনি নির্মাণ করেছেন জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘রঙের মানুষ’, ‘ভবের হাট’, ‘সাকিন সারিসুরি’, ‘হাড়কিপটে’, ‘সোনার পাখি রুপার পাখি’, -এর মতো অসংখ্য কালজয়ী নাটক। তাঁর নির্মিত প্রতিটি কাজেই ফুটে ওঠে গ্রামীণ জীবনের বাস্তবতা ও হাসি-কান্নার গল্প।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান