• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ডাকসু নির্বাচন

ছাত্র অধিকার পরিষদের ১৬ সদস্যের প্যানেল ঘোষণা

  ঢাবি প্রতিনিধি
প্রকাশ:  ১৮ আগস্ট ২০২৫, ০৩:২৭ পি.এম.
শেয়ার করুন 0
কথা বলছেন ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা। সংগৃহীত ছবি
কথা বলছেন ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে ছাত্র অধিকার পরিষদ। মনোনয়ন ফরম নেওয়ার শেষ দিনে (সোমবার, ১৮ আগস্ট) ফরম সংগ্রহ শেষে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে ১৬ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়।

প্যানেলের সমন্বয়কারী ছানাউল্লাহ হক জানান, সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। সাধারণ সম্পাদক (জিএস) পদে থাকছেন সাবিনা ইয়াসমিন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম।

এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে সাকিব খান, সমাজসেবা সম্পাদক পদে আরিফুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে রাকিব হোসেন গাজী, মানবাধিকার ও আইন সম্পাদক পদে ইসতিয়াক আহমেদ এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে রজব খান শাওন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বাকি ছয়জন সদস্যপদ মিলিয়ে মোট ১৬ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছে ছাত্র অধিকার পরিষদ। তাদের নির্বাচনী স্লোগান হলো— “ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ”।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক