• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

৩৬ জুলাই আন্দোলনে দেশের মুক্তি এসেছে : শিমুল বিশ্বাস

  পাবনা প্রতিনিধি
প্রকাশ:  ১৮ আগস্ট ২০২৫, ০৮:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
‎বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সংগৃহীত ছবি
‎বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সংগৃহীত ছবি

‎বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ৩৬ জুলাইয়ের আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেশের মানুষের মুক্তি মিলেছে। অসম্ভবকে সম্ভব করেছে দেশের ছাত্র-জনতা। সব শ্রেণির মানুষই জীবন দিয়েছে। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হলো এমন একটি দেশে আমরা বাস করি যেখানে মৃত্যুর পরও লাশের পরিচয় পাওয়া যায় না।

‎সোমবার (১৮ আগস্ট) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস) জেলা শাখার উদ্যোগে শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

শিমুল বিশ্বাস বলেন, জুলাই আন্দোলনে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। গাড়িতে তুলে পুড়িয়ে দিয়েছে। অনেককে গুম করা হয়েছে। এখনো ঢাকা মেডিকেলের মর্গে লাশ পড়ে আছে। যার মধ্যে ৬ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

সাংস্কৃতিক কর্মীদের ওপর হাসিনার জুলুম নির্যাতনের কথা তুলে ধরে তিনি বলেন, ওই আমলে সাংস্কৃতিক কর্মীদের ওপর লাগাতার হুলিয়া জারি করা হয়েছিল। কোনো শিল্পী যদি খুনি হাসিনার বিপক্ষে কোনো গান রচনা করতো, তাহলে তাকে নানাভাবে নাজেহাল করা হতো। তারা যাতে জাতীয়তাবাদীর পক্ষে গান না করতে পারেন এজন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিতো।

‎নেতাকর্মীদের উদ্দেশে শিমুল বিশ্বাস বলেন, আমাদের ভাগ্য পরিবর্তন করতে হলে আমাদের নিজেকেই করতে হবে। সাধনা ও ত্যাগ স্বীকারের মানসিকতা থাকতে হবে। নৈরাজ্য ও ভীতি সৃষ্টি করা যাবে না। সবাইকে লিডারশিপ ধারণ করার মতো উদারতা থাকতে হবে।

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক