• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

৭০ লাখের বাজেটে ৭৫ কোটির আয়

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১৯ আগস্ট ২০২৫, ০১:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
গণেশ ও পূজা গান্ধী-ছবি সংগৃহীত
গণেশ ও পূজা গান্ধী-ছবি সংগৃহীত

সিনেমা সাফল্যের মাপকাঠি সাধারণ দর্শকের কাছে ‘হিট’ হলেও বিনোদন জগতে এর নির্দিষ্ট মানদণ্ড আছে। ছবিটি যদি বাজেটের দ্বিগুণ আয় করে, তা ‘সুপারহিট’; তার চেয়ে বেশি হলে ‘ব্লকবাস্টার’। বাজেটের পাঁচ গুণ আয় হলে, সেটা বিরল। কিন্তু বাজেটের একশো গুণ আয় করা সিনেমা? এ রকম ঘটনা বিরলই নয়, অবিশ্বাস্যও।

২০০৬ সালে লেখক-পরিচালক যোগরাজ ভাট নির্মাণ করেন কন্নড় রোম্যান্টিক ড্রামা ‘মুংগারু মালে’। স্বল্প বাজেটের (৭০ লাখ টাকা) এই ছবিতে অভিনয় করেন নবাগত গণেশ ও পূজা গান্ধী, সঙ্গে ছিলেন অভিজ্ঞ অনন্ত নাগ।

ডিসেম্বরে মুক্তির পর ধীরে ধীরে ছবিটি জনপ্রিয়তা পায়। বেঙ্গালুরুর পিভিআর মাল্টিপ্লেক্সে এটি টানা ৪৬০ দিন চলেছিল, যা এক অভূতপূর্ব রেকর্ড। বিশ্বব্যাপী আয় ৭৫ কোটি, যার মধ্যে ৫৭ কোটি কেবল কর্ণাটক থেকে। রাজ্যে ছবিটি ‘ইন্ডাস্ট্রি হিট’ হিসেবে স্বীকৃতি পায়।

গনেশ ও পূজা গান্ধী মুক্তির সময় তুলনামূলক অপরিচিত ছিলেন। কিন্তু ছবির সাফল্য তাঁদের রাতারাতি তারকা বানায়। পরবর্তী কয়েক বছরে তারা একাধিক হিট ছবিতে অভিনয় করে কন্নড় সিনেমার জনপ্রিয় মুখ হয়ে ওঠেন।

তবে প্রযোজক ই. কৃষ্ণর জন্য সাফল্য কিছুটা তিক্তও ছিল। আয়কর বিভাগ দাবি করে, ছবিটি ৬৭.৫০ কোটি নিট আয় করেছে, এবং সেই অনুযায়ী কর দিতে হয়। এমনকি প্রযোজকের বাড়িতে হানা দেওয়া হয়।

‘মুংগারু মালে’র বক্স অফিস রেকর্ড এক দশকেরও বেশি সময় অটুট ছিল, যতক্ষণ না ‘কেজিএফ: চ্যাপ্টার ১’ সেই রেকর্ড ভেঙে দেয়। ছবিটি পরে তেলেগু, বাংলা, ওড়িয়া ও মারাঠি ভাষায় পুনর্নির্মাণ হয়। ২০১৬ সালে মুক্তি পায় এর আত্মিক সিক্যুয়েল ‘মুংগারু মালে ২’। সম্প্রতি এটি ওটিটি-তেও রিলিজ হয়েছে, যা জনপ্রিয়তা আরও বিস্তৃত করেছে।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উর্বশী রাউতেলা
২৩ সেকেন্ডের অন্তরঙ্গ ভিডিও ফাঁস করলেন উর্বশী
স্নিগ্ধা চৌধুরী
বিচার না পেলে আত্মহত্যার হুমকি স্নিগ্ধা চৌধুরীর
ছবি: সংগৃহীত
রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান