• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

এবারও বিপিএলের ম্যাচ হচ্ছে না বরিশাল স্টেডিয়ামে

  বরিশাল প্রতিনিধি
প্রকাশ:  ১৯ আগস্ট ২০২৫, ০২:০২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বরিশাল স্টেডিয়ামে এবারও বিপিএল আসরের আয়োজন হচ্ছে না। ধীরগতি ও এলোমেলো সংস্কার কাজের কারণে বরিশালের কবি জীবনানন্দ দাশ ক্রিকেট স্টেডিয়াম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ পড়েছে। এর ফলে বরিশালবাসীর দীর্ঘদিনের আশা ভেস্তে গেছে।

বিপিএল ২০২৫-২৬ আসরের ম্যাচগুলো মূলত ঢাকার শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বরিশাল স্টেডিয়ামের সম্ভাব্য ভেন্যু হিসেবে নাম থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল টিম পরিদর্শনে কাজের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় বরিশাল তালিকা থেকে বাদ পড়েছে।

বরিশালের ক্রিকেটপ্রেমীরা অভিযোগ করেছেন, আধুনিক মানের স্টেডিয়াম থাকা সত্ত্বেও দীর্ঘ পাঁচ বছর ধরে সংস্কার কাজ অর্ধেক অবস্থায় থেমে থাকায় স্টেডিয়ামের ব্যবহার সীমিত হয়েছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ফ্লাড লাইট, প্যাভেলিয়ন ও মিডিয়া ব্লকের কাজ অসম্পূর্ণ। অনুশীলনে আসা খেলোয়ারদের মতে, বর্তমান কাজের অগ্রগতি অব্যাহত থাকলে আগামী ২-৩ বছরে স্টেডিয়ামে স্থানীয় বা আন্তর্জাতিক কোনো খেলার আয়োজন সম্ভব নয়।

বরিশাল জেলা ক্রীড়া সংস্থার অনির্বাচিত কমিটি ও তদারকি অভাবে সংস্কার কাজ নিন্মমানের হয়েছে বলে ক্রীড়া সংগঠকরা অভিযোগ করেছেন।

বরিশাল বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান খসরু বলেন, “নির্বাচিত কমিটি থাকলে এমন অবস্থা হত না। স্টেডিয়ামের উন্নয়ন ও তদারকিতে অভাব রয়েছে।”

উল্লেখ্য, ১৯৬৬ সালে বরিশাল নগরের বান্দ রোড লাগোয়া কীর্তনখোলা নদীর তীরে ২৯ একর ১৫ শতক জমির ওপর এই স্টেডিয়াম নির্মাণ করা হয়। পরবর্তীতে ২৩ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হলেও এখনও কোনো আন্তর্জাতিক ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়নি। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না
ছবি: সংগৃহীত
মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল