• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ভারত কেবল হাসিনা-আ.লীগকেই বন্ধু ভাবে : দুদু

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৯ আগস্ট ২০২৫, ০২:২০ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু-ছবি সংগৃহীত
বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু-ছবি সংগৃহীত

ভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, ‘ভারত হাসিনা ও আওয়ামী লীগকে তাদের বন্ধু মনে করে। অথচ শেখ হাসিনা একজন স্বৈরশাসক ও গণহত্যাকারী। তার বিচার এ দেশে চলছে এবং চলবে। ভারত যদি সত্যিই বাংলাদেশের জনগণের বন্ধু হতে চায়, তবে অবিলম্বে তাকে ফেরত পাঠাতে হবে।’

মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত ‘ভারত কি বাংলাদেশকে বিপদে ফেলতে চায়?’ শীর্ষক নাগরিক সমাবেশে এসব কথা বলেন বিএনপির এই নেতা।

ছাত্রদলের সাবেক সভাপতি দুদু অভিযোগ করে বলেন, ‘ভারত আমাদের পানিতে মারতে চায়, ভাতে মারতে চায়। বাংলাদেশের মানুষ কখনো কারও বশ্যতা স্বীকার করেনি-না ব্রিটিশদের, না পাকিস্তানিদের, না কোনো স্বৈরশাসকের। এই জনগণ এক সাগর রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে।’

তিনি আরও বলেন, ‘হাজার হাজার বছর ধরে এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান মিলেমিশে বসবাস করছে। এখানে কেউ কারও প্রতি বিদ্বেষ পোষণ করে না। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ প্রয়োজনে পানি দেয় না, আবার অপ্রয়োজনে তিস্তা ব্যারেজ খুলে দেয়। চারপাশের সীমান্ত বন্ধ করে দিয়ে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে শত্রুতা করছে।’

নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। এতে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসির মোহাম্মদ রহমাতুল্লাহ, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা প্রমুখ।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক