• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ওয়্যারলেস বার্তা ফাঁস: কনস্টেবল অমি দাশের ৩ দিনের রিমান্ড

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৯ আগস্ট ২০২৫, ০৩:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
অমি দাশ-ছবি সংগৃহীত
অমি দাশ-ছবি সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া ওয়াকিটকি বক্তব্য ফাঁস করার অভিযোগে কনস্টেবল অমি দাশকে তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আদালত অনুমোদন দিয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দীনের আদালত এ আদেশ দেন।

মেট্রোপলিটন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন, তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনা ঘটেছিল ১১ আগস্ট। বন্দর থানার সল্টগোলা ক্রসিংয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে পুলিশের উপ-পরিদর্শক আবু সাঈদ (রানা) গুরুতর আহত হন। পরদিন কমিশনার হাসিব আজিজ ফোর্সদের অস্ত্রধারীদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেন। এ সময় খুলশী থানার কনস্টেবল অমি দাশ ভিডিও ধারণ করেন এবং পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।

এরপর সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা একাধিক টিম মাঠে পাঠিয়ে তথ্য ফাঁসকারীকে শনাক্ত করেন। ১৭ আগস্ট অমি দাশকে গ্রেপ্তার করা হয় এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়।

পুলিশ সূত্র জানায়, অমি দাশ ছাত্রজীবনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। তার পরিবার আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত; তার বাবা রাজীব দাশ পটিয়া পৌরসভা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। ২০১৩ সালে সুপারিশের ভিত্তিতে পুলিশে যোগ দেন এবং বর্তমানে খুলশী থানায় টেলিকম ইউনিটে অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেখ হাসিনা
ট্রাকচালক হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট
টেকনাফের সাবেক কাউন্সিলর একরামুল হক। ছবি: সংগৃহীত
একরামুল হত্যা শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত
মন্ত্রণালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার ৩ জন রিমান্ডে