• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

জনগণ কষ্ট পেলে দল ক্ষতিগ্রস্ত হবে: নজরুল ইসলাম

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ১৯ আগস্ট ২০২৫, ০৫:২৬ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নেতাকর্মীদের এমন আচরণ করা উচিত নয় যাতে জনগণ কষ্ট পায়। জনগণ অসন্তুষ্ট হলে গোটা দল ক্ষতিগ্রস্ত হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, “নির্বাচনের জন্য জনগণের কাছে যেতে হবে। আমাদের আরও সৎ, নিষ্ঠাবান ও পরিশ্রমী হতে হবে, যাতে আগামী দিনে রাজনৈতিক পরিবর্তনে আমরা ভূমিকা রাখতে পারি।”

তিনি আরও বলেন, “আমরা শুধু শহীদ জিয়াউর রহমানের কথা বলব কিন্তু তার মতো আচরণ করতে পারব না, খালেদা জিয়ার কথা বলব কিন্তু তার মতো আপসহীন হতে পারব না, তারেক রহমানের কথা বলব কিন্তু তার মতো পরিশ্রম করতে পারব না, যোগ্যতার সঙ্গে নেতৃত্ব দিতে পারবো না, তা হবে না।”

তিনি অভিযোগ করে বলেন, “আজ দেশে গণতন্ত্র বিপন্ন, জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।”

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক