• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

বাকৃবিতে কৃষি গবেষকদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ কর্মশালা

  বাকৃবি প্রতিনিধি
প্রকাশ:  ১৯ আগস্ট ২০২৫, ০৭:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘ক্যাপাসিটি বিল্ডিং অব এগ্রিকালচারাল রিসার্চ ইন হায়ার এডুকেশন’ নামক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)। কর্মশালাটির আর্থিক সহযোগিতা করে সিটি ব্যাংক পিএলসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। গেস্ট অব অনার হিসেবে ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: জি. এম. মুজিবর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন বাউরেসের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: সামছুল আলম। সঞ্চালনা করেন সহযোগী পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জাভিদুল হক ভূঞা। স্বাগত বক্তব্য দেন বাউরেসের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, একটি কর্পোরেট প্রতিষ্ঠান তাদের কর্পোরেট দায়িত্বশীলতার অংশ হিসেবে বাউরেসের ২২ প্রকল্পে চলমান সমস্যাগুলো অথবা হাওর অঞ্চল উন্নয়নের জন্য অত্যাবশ্যকীয় বিষয়গুলো গ্রহণ করে সমস্যা সমাধানের লক্ষ্যে অর্থায়ন করেছে যা সত্যিই প্রশংসনীয়।

তিনি সিটি ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এদেশে অনেক বড় বড় কর্পোরেট কোম্পানি আছে যারা সারাদেশে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য করছে কিন্তু সমাজ এবং দেশের প্রতি আর্থসামাজিক দায়বদ্ধতা নেই অথচ দায়বদ্ধতা থাকা উচিৎ। এক্ষেত্রে সরকারের ভূমিকা নেয়ার আহবান জানান তিনি।

উপাচার্য বাউরেসের ২২টি প্রকল্পে আর্থসামাজিক উন্নয়ন এবং খাদ্য-পুষ্টিসংশ্লিষ্ট কৃষি উৎপাদনশীলতা নিয়ে যে ২২জন কৃষি গবেষক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানান। একই সাথে তাদের এই কর্মপরিকল্পনা যেন অন্যদেরকে অনুপ্রাণিত করে সেজন্যে এসব বিষয় যথাযথভাবে প্রচারের লক্ষ্যে সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

তিনি এধরণের প্রকল্পে প্রয়োজনে সময় ও আর্থিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে সিটি ব্যাংক কর্তৃপক্ষকে অনুরোধের পরামর্শ দেন এবং বলেন, আমাদের জীবদ্দশায় যতটুকু সম্ভব ভবিষ্যতের জন্য ভালো কিছু করে যাওয়ার আহবান জানান যেন পরবর্তী প্রজন্ম আমাদেরকে মনে রাখে। জাতীয় স্বার্থে এবং ধর্মীয় অনুশাসনের কারণেও আমাদেরকে সততার সাথে দায়িত্ব পালন করে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।

ভবিষ্যতে শিক্ষা-গবেষণায় অধিকমাত্রায় যোগ্যতাসম্পন্ন স্বনামধন্য বিদেশি শিক্ষক-গবেষকদেরকে রিসোর্স পারসন হিসেবে এধরণের কর্মশালায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন উপাচার্য। তিনি একইসাথে উক্ত কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে শতভাগ একাগ্রতার সাথে কর্মশালাটি সম্পন্নের নির্দেশনা প্রদান করেন যেন কর্মশালাটি সাফল্যমন্ডিত ও অর্থবহ হয়।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢাবিতে শিবিরের প্রতীকী ‌‌‌‘লীগ ধর ম্যারাথন’
ছবি: সংগৃহীত
টানা বৃষ্টিতে ঢাবির হলে জলাবদ্ধতা, দুই ছাত্রী হলে বিদ্যুৎ নেই
ছবি: সংগৃহীত
ছাত্রলীগের সাবেক সহসভাপতি এখন ছাত্রদলের শীর্ষ পদে