• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই গণহত্যা:

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক    ২০ আগস্ট ২০২৫, ১০:৩৬ এ.এম.
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-ছবি সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আজ (২০ আগস্ট) ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ হবে।

এর আগে ১৮ আগস্ট পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণে তিনজন সাক্ষী- শহীদ আস-সাবুরের বাবা মো. এনাব নাজেজ জাকি, শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউয়াল এবং প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন-জবানবন্দি দেন। পরে তাদের জেরা করেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। প্রসিকিউশনের পক্ষে ছিলেন মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম।

মানবতাবিরোধী অপরাধের এই মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন শুরুতে আসামি থাকলেও পরবর্তীতে দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।

এ পর্যন্ত মোট ১২ জন সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে ১৭ আগস্ট চারজন, ৬ আগস্ট দুইজন এবং ৪ আগস্ট দুইজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। মামলার প্রথম সাক্ষী ছিলেন আন্দোলনে আহত খোকন চন্দ্র বর্মণ (৩ আগস্ট)।

উল্লেখ্য, গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেছাল হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন
পেছাল হাদি হত্যা মামলার প্রতিবেদন দাখিলের দিন
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর
ঢাকা-১৩ আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক
ঢাকা-১৩ আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামুনুল হক