• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

মির্জা ফখরুলকে হাসপাতালে দেখতে গেলেন তাহের

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২০ আগস্ট ২০২৫, ০২:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তবে বিএনপি মহাসচিব রিলিজ নিয়ে বাসায় চলে গেছেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে ইউনাইটেড হাসপাতালে বিএনপি মহাসচিবকে দেখতে যান তাহের।

তাহের বলেন, উনি (মির্জা ফখরুল) রিলিজ নিয়ে বাসায় চলে গেছেন, ডাক্তাররা জানালেন তিনি ভালো আছেন। তার সুস্থ থাকা জাতির জন্য জরুরি। আমরা দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে। আমরা উনাকে দেখতে বাসায় যাব।

তিনি বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে আমরা বিএনপির সঙ্গে রাজনীতি করেছি। দলটির সঙ্গে সৌহার্দ্য বজায় আছে। বিচ্ছিন্নভাবে কেউ কিছু বললে সেটা উচিৎ নয়। সকলে মিলে সুষ্ঠু নির্বাচনের জন্য পারস্পরিক আলোচনা হতে পারে। প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু নির্বাচনটা যাতে হাসিখুশি হতে পারে।
 
তিনি আরও বলেন, গতকাল আমাদের নির্বাহী বৈঠকে জুলাই সনদ নিয়ে আলোচনা হয়েছে। সনদের কিছু বিষয়ে আমাদের পর্যবেক্ষণ আছে। সেটা নিয়ে আমরা ঐকমত্য কমিশনের সঙ্গে  বসবো। তারপরে আমরা মতামত জানাবো। কমিশনের সঙ্গে মতবিনিময়ের পর আমরা আনুষ্ঠানিক ব্রিফ করব। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শেখ হাসিনা দেশে আসছেন এটি স্রেফ রাজনৈতিক কথা: আন্দালিব পার্থ
ছবি: সংগৃহীত
নৈশভোজ বিতর্কে ১২ দলীয় জোটে ভাঙনের সুর, দুই দল বহিষ্কারের সিদ্ধান্ত
ছবি: ভিওডি বাংলা
নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক